আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জর্জিয়ায় স্পা সেন্টারে গোলাগুলি: ছয় এশিয়ান নারীসহ মৃত ৮

জর্জিয়ায় স্পা সেন্টারে গোলাগুলি: ছয় এশিয়ান নারীসহ মৃত ৮

ছবি: এলএবাংলাটাইমস

জর্জিয়া আটলান্টায় মঙ্গলবার (১৭ মার্চ) তিনটি এশিয়ান স্পা সেন্টারে দুর্বৃত্তের গুলিতে আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ছয়জন এশীয় নারী।

পুলিশ জানায়, সন্দেহভাজন ওই হামলাকারীকে আটক করা হয়েছে। গাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাকে আটক করা হয়।

চেরোকি কাউন্টি শেরিফের কার্যালয়ের ক্যাপ্টেন জে বেকার জানান, উত্তর আটলান্টার চেরোকি কাউন্টির ‘ইয়ং এশিয়ান মেসেজ’ নামের একটি স্পায়  বিকেলে গুলিবর্ষণে চারজন নিহত ও একজন আহত হন।

আটলান্টার পুলিশ প্রধান রডনি ব্রায়ান্ট সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৬টার কিছু আগে ওই বিউটি স্পায় ‘ডাকাতি চলছে’ খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়।

ব্রায়ান্ট বলেন, ওই স্পায় হামলার ঘটনা নিয়ে পুলিশ যখন তদন্তকাজ চালাচ্ছিল, তখন একই সড়কের আরেকটি স্পা থেকে পুলিশকে ডাকা হয়। সেখানে গুলিতে নিহত আরেকজনের মরদেহ পাওয়া যায়।

রবার্ট অ্যারন লং নামের সন্দেহভাজন হামলাকারীকে গতকাল রাত সাড়ে ৮টার দিকে ক্রিসপ কাউন্টি থেকে আটক করা হয়েছে।

বেকার বলেন, ওই দুটি স্পায় হামলার ঘটনার তদন্তকারীরা খুবই আত্মবিশ্বাসী যে তৃতীয় আরেক স্পাতেও গুলি চালিয়েছেন একই ব্যক্তি।

এসব হামলার সূত্র সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি। পুলিশ বলেছে, এশীয় নারীদের লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে কি না, সে সম্পর্কেও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তৃতীয় স্পায় হামলায় এক শ্বেতাঙ্গ নারী ও এক শ্বেতাঙ্গ পুরুষ নিহত হন।

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হামলার ঘটনাগুলো তদন্তে পুলিশকে সহায়তা করছেন।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত