আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

নির্বাচনের পর ক্যাপিটলে হিলে উগ্রপন্থী হামলার জেরে ফেসবুক-টুইটারসহ প্রায় সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট বন্ধ করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বদা উচ্চকন্ঠ ট্রাম্প বিষয়টি নিয়ে খুবই বিপাকে রয়েছেন, বোঝা যায়।

তবে ডোনাল্ড ট্রাম্পকে দমিয়ে রাখা এতো সহজ নয়, সেটি প্রমাণ করতে উঠেপড়ে লেগেছেন তিনি। এবার ডোনাল্ড ট্রাম্পের এক মুখপাত্র জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক মাসের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসবেন। তবে এবার নিজেই নতুন এক সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইট নিয়ে হাজির হবেন ট্রাম্প।

ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা জ্যাসন মিলার জানিয়েছেন, ‘ট্রাম্প আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যমে ফিরে আসবেন। আর ট্রাম্পের এই সামাজিক যোগাযোগ মাধ্যম নতুন ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলে দিবে বলে। একই সাথে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর যেই প্রভাব আছে, সেগুলোকে বদলে দিবে ট্রাম্পের এই নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম।   

জ্যাসন মিলার জানান, ট্রাম্পের এই সামাজিক যোগাযোগ মাধ্যম হতে যাচ্ছে আগামী দিনের ‘হট কেক’। সবাই উন্মুখ হয়ে আছে ট্রাম্প কিভাবে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসেন। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের চলমান ‘খেলা’ পুরোপুরি পালটে দিবে।

তিনি বলেন, ‘এটি বেশ বড় একটি সামাজিক যোগাযোগের মাধ্যম হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে সবাই চায়। ফলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের বন্যা বয়ে যাবে’।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত