আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ভার্জিনিয়ায় সমুদ্রপাড়ে গোলাগুলি: মৃত ২, আহত ৯

ভার্জিনিয়ায় সমুদ্রপাড়ে গোলাগুলি: মৃত ২, আহত ৯

ছবি: এলএবাংলাটাইমস

ভার্জিনিয়া বিচে বন্দুক হামলার ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছে এক পুলিশ সদস্যসহ আরো নয়জন।

শুক্রবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে ভার্জিনিয়ার আটলান্টিক এভিনিউ এর ১৯০০ ব্লকের রিসোর্ট এরিয়ায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

ভার্জিনিয়া বিচ পুলিশের প্রধান পওল নেউডিগেট জানান, ভার্জিনিয়ার ১৭তম স্ট্রিট ও ২২তম স্ট্রিট থেকে গুলিতে আহত অন্তত আটজনকে উদ্ধার করা হয়েছে।

ভার্জিনিয়া পুলিশ প্রধান জানান, আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরেক পুলিশ সদস্য। তাকে মৃদু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়েছে। পরে মারা গেছেন আরো একজন।   

তবে কে বা কারা এই হামলা চালিয়েছে কিংবা এই বন্দুক হামলার কারণ কী, সেটি এখনো জানাতে পারেনি পুলিশ।

এই ঘটনার কিছুক্ষণ পরেই ভার্জিনিয়া বিচের আরেক স্থানে দ্বিতীয় গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বের গোলাগুলির ঘটনার সাথে ওই ব্যক্তির সম্পৃক্ততা ছিলো।

এই ঘটনার পরে ওই পুলিশ সদস্যকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ভার্জিনিয়া পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, নিয়ম অনুযায়ী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই পুলিশ সদস্যকে ছুটিতে রাখা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার সাথে সম্পৃক্ততা সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে সন্দেহভাজন আটকেরা সত্যিই গোলাগুলির ঘটনার সাথে যুক্ত কী না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভার্জিনিয়া পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, শুক্রবার রাতে বার কয়েক গোলাগুলি হয়েছে। এছাড়া টুইটার পোস্টে ভার্জিনিয়া পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ভার্জিনিয়া পুলিশ ডিপার্টমেন্ট ওই গোলাগুলির ঘটনা তদন্ত করে দেখছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।  

আহতদের সেন্তারা ভার্জিনিয়া বিচ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে ছয়জন গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তাদের অবস্থা কেমন সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

গোলাগুলির ঘটনা সম্পর্কে কারো জানা থাকলে ভার্জিনিয়া বিচ ক্রাইম সলভারস এর 1-888-LOCK-U-UP (1-888-562-5887) এই নাম্বারে ফোন দিতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত