আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

আলাস্কায় হেলিকপ্টার বিধ্বস্ত: পাঁচজনের মৃত্যু, আহত এক

আলাস্কায় হেলিকপ্টার বিধ্বস্ত: পাঁচজনের মৃত্যু, আহত এক

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের শীতল অঞ্চল আলাস্কার একটি হিমবাহতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনাইয় আহত হয়েছে আরো একজন।

দ্য আলাস্কা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, শনিবার (২৭ মার্চ) রাতে এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। অ্যানকরাজের ৫৪ মাইল পূর্বে নিক হিমবাহতে এই দুর্ঘটনাটি ঘটেছে।

দ্য ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি সূত্র জানিয়েছে, দ্য আলাস্কা রেসকিউ কোর্ডিনেশন সেন্টারস উদ্ধারকারী দল পাঠিয়ে পাঠিয়ে পাঁচজনকে মৃত অবস্থায় এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করে।   

আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর হলেও সর্বশেষ খবরে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পাবলিক সেফটি কর্তৃপক্ষ।

দ্য আলাস্কা স্টেট ট্রুপার্স, দ্য আলাস্কা আর্মি ন্যাশনাল গার্ড এবং দ্য আলাস্কা মাউন্টেইন রেসকিউ গ্রুপ এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেটি এখনো জানা যায়নি।

ঘটনাটি তদন্ত করে দেখতে দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনাস্থলে পোঁছাবে বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়কিভাবে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর কারণ, এখনো পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত