আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফেডারেল বিচারক হিসেবে কৃষ্ণাঙ্গ নারী ও প্রথমবারের মতো মুসলিমকে মনোনয়ন বাইডেনের

ফেডারেল বিচারক হিসেবে কৃষ্ণাঙ্গ নারী ও প্রথমবারের মতো মুসলিমকে মনোনয়ন বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ফেডারেল বিচারক হিসেবে কয়েকজন কৃষ্ণাঙ্গ নারী, একজন এশিয়ান আমেরিকান ও প্রথমবারের মতো একজন মুসলিমকে মনোনয়ন দিয়েছেন। তার নাম জাহিদ কোরাইশি (৪৫)।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত চার বছরে মূলত রক্ষণশীল শেতাঙ্গ পুরুষকেই ফেডারেল আদালতগুলোতে নিয়োগের যে প্রচেষ্টা চালিয়ে এসেছিলেন, বাইডেন তার বিপরীতে দাঁড়িয়ে যে ১১ জনকে মনোনয়ন দিয়েছেন এর মধ্যে পুরুষ মাত্র দু’জন। এদের কেউ শেতাঙ্গ নয়।

যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতের নয়জন বিচারকের মধ্যে এখনো পর্যন্ত কোনো কৃষ্ণাঙ্গ নারী নেই।

বাইডেন প্রথমেই কেতাঞ্জি ব্রাউন জ্যাকসনকে মনোনয়ন দিয়েছেন। তিনি আফ্রিকান আমেরিকান। এছাড়া তিনি আরো দু’জন আফ্রিকান আমেরিকান নারীকে বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। এছাড়া রয়েছে এশিয়ান আমেরিকান।

বাইডেন প্রথমবারের মতো জাহিদ কোরাইশি (৪৫) নামে একজন মুসলিমকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। তিনি পাকিস্তানী বংশোদ্ভুত। বর্তমানে তিনি নিউ জার্সিতে ম্যাজিষ্ট্রেট বিচারক হিসেবে কাজ করছেন।

বাইডেন এক বিবৃতিতে বলেছেন, এ মনোনয়ন সার্বিকভাবে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ব্যাপক বৈচিত্রকে প্রতিনিধিত্ব করছে যা আমাদের জাতিকে শক্তিশালী করবে।

উল্লেখ্য, মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মনোনীত এসব লোক আজীবন সুপ্রিম ও ফেডারেল আদালতে কাজ করে যাবেন। তবে প্রেসিডেন্টের এসব মনোনয়ন সিনেটে অনুমোদিত হতে হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

শেয়ার করুন

পাঠকের মতামত