আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ইন্ডিয়ানাপোলিসে বন্দুকধারীর গুলিতে ৮ জনের মৃত্যু

ইন্ডিয়ানাপোলিসে বন্দুকধারীর গুলিতে ৮ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরে বন্দুকধারীর গুলিতে আটজনের মৃত্যু হয়েছে। এই বন্দুক হামলায়  আহত হয়েছেন বেশ কয়েকজন।

পুলিশ বলছেন, মৃতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন। হামলার পর নিজের গুলিতেই মারা যান তিনি।

পুলিশের মুখপাত্র জিনে কুক সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার (১৫ মার্চ) ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বহুজাতিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফেডেস্কের কার্যালয়ে এই ঘটনা ঘটে। সেখান থেকে হতাহত লোকজনকে উদ্ধার করা হয়েছে।

ফেডেক্সের কর্মী জেরেমিয়াহ মিলার বলেন, হঠাৎ করেই এক বন্দুকধারীকে গুলি করতে দেখেন তিনি। আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে নিচে শুয়ে পড়েন।

জিনে কুক বলেন, বন্দুকধারী নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে তাঁরা ধারণা করছেন।

ফেডেক্সের একজন মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার কাজগুলো হতো অফিসটি থেকে। ফেডেক্স কর্তৃপক্ষ তদন্তে সহযোগিতা করছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত