আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ট্রাম্প আমলের শরনার্থী নীতিই বহাল রাখলেন জো বাইডেন

ট্রাম্প আমলের শরনার্থী নীতিই বহাল রাখলেন জো বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

শরণার্থী অনুমোদনের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নেওয়া নীতিই বহাল রেখেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে প্রতিবছর ১৫ হাজার শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমোদন দেয়। সেই একই নীতিতে অটল থাকেন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (১৬ এপ্রিল) এই সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন।

এর আগে ক্ষমতায় বসে শুরুর দিকেই ট্রাম্পের শরণার্থী নীতিতে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। শরণার্থী অনুমোদনের সংখ্যা প্রতিবছর ১৫ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ৬৫ হাজার করার কথা বলেছিলেন তিনি। কিন্তু প্রতিশ্রুতি থেকে সরে এসে ট্রাম্পের নীতিতেই রইলেন তিনি। এ বিষয়টি নিয়ে বাইডেন প্রশাসন সমালোচনার মুখে পড়েছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, চলতি অর্থবছরের অবশিষ্ট দিনগুলোর জন্য আগামী ১৫ মে ‘চূড়ান্ত ও বর্ধিত’ শরণার্থী অনুমোদনের সংখ্যা ঘোষণা করা হবে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে রেকর্ড পরিমাণ অভিবাসী ঢল সৃষ্টি হয়েছে। এর মধ্যে আরও মানুষের অনুমোদন নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট বাইডেন।

বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এ ১৫ হাজার শরণার্থী অনুমোদন পাবেন। বাইডেন নতুন পরিকল্পনায় দেখা গেছে, আফ্রিকা থেকে সাত হাজার, পূর্ব এশিয়া থেকে এক হাজার, ইউরোপ ও মধ্য এশিয়া থেকে দেড় হাজার, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে তিন হাজার, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া থেকে দেড় হাজার এবং অনির্ধারিত অঞ্চল থেকে এক হাজারজনকে নির্ধারণ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত