আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

মার্কিন গোয়েন্দা বিমানকে হটিয়ে দিলো রুশ বিমান

মার্কিন গোয়েন্দা বিমানকে হটিয়ে দিলো রুশ বিমান

ছবি: এলএবাংলাটাইমস

চলমান যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার উত্তেজনার পারদ যেনো আরো বেড়ে গেছে সাম্প্রতিক এক ঘটনায়। প্রশান্ত মহাসাগরের আকাশসীমায় একটি মার্কিন গোয়েন্দা বিমানকে তাড়া করেছে রাশিয়া। তাড়া খেয়ে মার্কিন বিমানটি ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

এক বিবৃতিতে রাশিয়া জানিয়েছে, তাদের মিগ-৩১ জঙ্গিবিমান প্রশান্ত মহাসাগরের আকাশ থেকে যুক্তরাষ্ট্রের একটি আরসি-১৩৫ কৌশলগত গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দিয়েছে।

বিমানটি রাশিয়ার আকাশসীমার দিকে এগিয়ে যেতে থাকলে একে বাধা দেয় রুশ বিমান। রাশিয়ার বিমানের তাড়া খেয়ে মার্কিন গোয়েন্দা বিমানটি ওই এলাকা থেকে পালিয়ে যায়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার তাদের রাডারে প্রশান্ত মহাসাগরের কামচাটকা উপকূলের আকাশে মার্কিন বিমানটি ধরা পড়ে। তবে মার্কিন বিমানটি রুশ আকাশসীমা লঙ্ঘন করেনি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিমানের উপস্থিতি টের পেয়ে কামচাটকার বিমানঘাঁটি থেকে একটি মিগ-৩১ জঙ্গিবিমান উড়ে যায় এবং মার্কিন বিমানকে তাড়া করে। মার্কিন বিমানটি রুশ সীমান্ত এলাকা থেকে চলে যাওয়ার পর মিগ-৩১ বিমানটি নিরাপদে ফিরে আসে।

এদিকে, গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্বের এই ক্ষমতাধর দুই দেশের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাশিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছিল বাইডেন প্রশাসন। জবাব দিতে দেরি করেনি মস্কো। তারাও একই সংখ্যক মার্কিন কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত