আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

নেবরাস্কায় শপিংমলে বন্দুক হামলায় ১ জনের মৃত্যু, আহত ১

নেবরাস্কায় শপিংমলে বন্দুক হামলায় ১ জনের মৃত্যু, আহত ১

ছবি: এলএবাংলাটাইমস

নেবরাস্কার ওমাহায় একটি শপিংমলে বন্দুকধারীর হামলায় একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো একজন।

শনিবার (১৭ এপ্রিল) ওমাহার ওয়েস্টরোডস শপিং সেন্টারে এই বন্দুকহামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওমাহা পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, বন্দুকধারীর হামলায় একজন পুরুষের মৃত্যু হয়েছে। হামলার পর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে বার্জান মার্সি হসপিটালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে। এরপর কিছুক্ষন পর চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

পুলিশ জানায়, এর কিছুক্ষণ পর অন্য আরেক নারী হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসা নিতে আসে। ওই নারী জানায়, শপিংমলে বন্দুক হামলায় ওই নারী আহত হয়েছেন।

ওমাহা পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, এটি কোনো সংঘবদ্ধ হামলা নয় বরং একটি বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

সিসিটিভি ফুটেজ ঘেঁটে পুলিশ জানায়, হামলাকারী খুব সম্ভবত দুইজন ছিলো। শপিংমল থেকে দুইজন সন্দেহভাজনকে পালিয়ে যেতে দেখা গেছে। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

এই হামলার তদন্ত করতে আগামী কয়েকদিন পর্যন্ত শপিংমলটি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে শপিংমলে আসা গ্রাহকদের বরাতে জানা যায়, হামলার ঘটনার পরেই গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই শিশুসহ বাথরুমে লুকিয়ে থাকতে বাধ্য হয়। পুলিশ আসায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত