আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

শরনার্থী অনুমোদন সংখ্যা বাড়ানো হবে: বাইডেন

শরনার্থী অনুমোদন সংখ্যা বাড়ানো হবে: বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

মানবাধিকার গোষ্ঠীগুলোর তীব্র সমালোচনার মুখে শরনার্থী অনুমোদনের সংখ্যা বাড়ানোর কথা জানায় প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার (১৭ মার্চ) বাইডেন বলেন, 'চলতি বছর যুক্তরাষ্ট্রে শরনার্থী অনুমোদনের সংখ্যা বাড়ানো হবে'।

এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাহী আদেশের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরনার্থী নীতিই বহাল রাখেন। প্রতি বছর ১৫ হাজার শরনার্থী অনুমোদন পাবেন মর্মে নির্বাহী আদেশে সই করেন জো বাইডেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে ১৫ হাজার শরনার্থীকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদন নীতি প্রনয়ণ করেন। ক্ষমতায় বসার দুই মাস পরেই জো বাইডেন বলেন, 'ট্রাম্পের শরনার্থী নীতি আমূল বদলে ফেলা হবে'।

তবে গতকাল সই করা নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্পের নীতিই বহাল রাখলেন জো বাইডেন। ফলে বাইডেনকে ডেমোক্রেটিক নীতিনির্ধারকদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়।

সমালোচনার প্রেক্ষিতেই অবশেষে জো বাইডেন জানান, এই বছরে শরনার্থী অনুমোদনের সংখ্যা বাড়ানো হবে। এর আগে জো বাইডেন ঘোষণা দেন যে শরনার্থী অনুমোদন সংখ্যা ৬২ হাজারে উন্নীত করা হবে।

শনিবার (১৭ মার্চ) ডেলওয়ারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, 'এ বছর শরনার্থী অনুমোদন সংখ্যা বাড়ানো হচ্ছে। দক্ষিণ সীমান্তে শরনার্থীদের সংখ্যা অনেক বেড়ে গেছে৷ বিশেষ করে অভিভাবক ছাড়া সীমান্তে আসা শিশু-কিশোরদের সংখ্যা অনেক বেড়েছে। আমরা চাইলেই এই দুইটি সমস্যা মুহুর্তেই মিটিয়ে দিতে পারি না। তাই শরনার্থী অনুমোদনের সংখ্যাই বাড়ানো হচ্ছে'।

এদিকে এক বিবৃতিতে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি জানান, চলতি অর্থবছরের অবশিষ্ট দিনগুলোর জন্য আগামী ১৫ মে ‘চূড়ান্ত ও বর্ধিত’ শরণার্থী অনুমোদনের সংখ্যা ঘোষণা করা হবে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে রেকর্ড পরিমাণ অভিবাসী ঢল সৃষ্টি হয়েছে। এর মধ্যে আরও মানুষের অনুমোদন নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট বাইডেন।

বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এ ১৫ হাজার শরণার্থী অনুমোদন পাবেন। বাইডেন নতুন পরিকল্পনায় দেখা গেছে, আফ্রিকা থেকে সাত হাজার, পূর্ব এশিয়া থেকে এক হাজার, ইউরোপ ও মধ্য এশিয়া থেকে দেড় হাজার, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে তিন হাজার, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া থেকে দেড় হাজার এবং অনির্ধারিত অঞ্চল থেকে এক হাজারজনকে নির্ধারণ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত