আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে মৃত ৩, আহত ২

রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে মৃত ৩, আহত ২

ছবি: এলএবাংলাটাইমস

উইসকনসিনের কেনোশা কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। এই বন্দুক হামলায় গুরুতর আহত হয়েছে আরো দুইজন।

কেনোশা কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, রোববার (১৮ এপ্রিল) সকাল ১২টার পর শেরিডান রোডের ফিফটিনথ স্ট্রিটে দ্য সোমারস হাউজে এই ঘটনা ঘটে।

কেনোশা কাউন্টি শেরিফ ডেভিড জি বেথ জানান, এই হামলার সাথে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। হামলার পর ওই ব্যক্তি পালিয়ে যায়৷ এটি একটি বিচ্ছিন্ন হামলার ঘটনা৷

বেথ জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই স্থান থেকে একজনকে বের করে দেওয়া হয়। এর পরই ওই ব্যক্তি আবার ফিরে আসে বন্দুক হামলা করে।

তবে ওই ব্যক্তিকে কেনো ওখান থেকে বের করে দেওয়া হয় কিংবা হামলার সাথে কতোজন জড়িত, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান শেরিফ বেথ।

শেরিফ বেথ জানান, 'বন্দুক হামলার পরই ওই ব্যক্তি পালিয়ে যায়৷ এই হামলা সম্পর্কে কেউ কোনো তথ্য জেনে থাকলে কর্তৃপক্ষকে অবহিত করতে অনুরোধ জানানো হচ্ছে'।

তিনি বলেন, 'আপাতত স্থানীয়দের ভয়ের কিছু নেই। হামলার ঘটনা আমরা গুরুত্ব সহকারে দেখছি'।

বিভিন্ন বাহিনীর কর্মীরা ঘটনার তদন্ত করছে এবং ওই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে বলে জানান শেরিফ৷

মার্চের ১৬ তারিখের পর থেকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৪৭টি বড় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এর আগে আজ ওহাইওতেও বন্দুক হামলায় একজনের মারা গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত