নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
মারা গেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার মন্ডেল
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার মন্ডেল মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৩ বছর।
ওয়াল্টার মন্ডেলের পারিবারিক সূত্র মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয় বলে পারিবারিক বিবৃতিতে জানানো হয়েছে।
ওয়াল্টার মন্ডেলের মুখপাত্র ক্যাথি টুনহেইম জানান, মৃত্যুকালে মিনিয়াপোলিসের বাড়িতে পরিবারের সদস্যদের সান্নিধ্যে ছিলেন তিনি।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের অধীনে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াল্টার মন্ডেল।
তিনি ২০ শতকের শেষভাগের একটি নেতৃস্থানীয় উদার গণতান্ত্রিক কণ্ঠস্বর ছিলেন। ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অধীনে জাপানে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান তিনি।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন