আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অভিবাসী বিষয়ে 'আশার' কথা শুনালেন হ্যারিস

অভিবাসী বিষয়ে 'আশার' কথা শুনালেন হ্যারিস

ছবি: এলএবাংলাটাইমস

অভিবাসী বিষয়ে 'আশার' কথা শুনালেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি কামালা হ্যারিস বলেন, 'যুক্তরাষ্ট্রের অভিবাসী প্রকল্প এমনভাবে সাজানো হয়েছে যেনো মানুষ আশার আলো খুঁজে পায়'।

রবিবার (২৫ মার্চ) সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অভিবাসী সংকট নিরসনে বিষয়ে প্রশ্ন করা হলে এই কথা বলেন।

কামালা হ্যারিস বলেন, 'যুক্তরাষ্ট্রের অভিবাসী প্রকল্প সাজানোর অন্যতম উপাদান হচ্ছে মানুষের মধ্যে আশা সঞ্চার করা। যারা এখানে থাকতে চায়, তাদের জন্য আমরা আছি- এই বিষয়টি তুলে ধরা'।

সাম্প্রতিক ইউএস-ম্যাক্সিকোর দক্ষিণ সীমান্তে অভিবাসন প্রত্যাশী বাসিন্দাদের সংখ্যা অনেক বেড়ে গেছে। সৃষ্টি হয়েছে মানবিক সংকট। অনেক শিশুরা অভিভাবক ছাড়া সীমান্তে চলে এসেছে৷ এসব চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বাইডেন প্রশাসন। কিছুদিন আগে এই সংকট মোকাবিলায় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন জো বাইডেন।

কামালা হ্যারিস অভিবাসী সংকট নিরসন বিষয়ে বলেন, 'এটি রাতারাতি সমাধান হয়ে যাওয়ার মতো সংকট নয়। এমন হলে অনেক আগেই এটি সমাধান হয়ে যেতো'।

হ্যারিস বলেন, ট্রাম্পের শাসনামলের পর সেন্ট্রাল আমেরিকার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি ধীরে ধীরে ঠিক করা হচ্ছে।

তিনি বলেন, অভিবাসী সংকটগুলোর মধ্যে অনেক সংকট আগের প্রেসিডেন্টের শাসনামলে সৃষ্ট। এসব সংকট মোকাবিলাই মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

হ্যারিস বলেন, 'আমরা ধীরে ধীরে উন্নতি করছি। তবে এই উন্নতি রাতারাতি চোখে পড়বে না। বেশ কিছু বিষয় এখনো স্থির দাঁড়িয়ে আছে। এগুলো আবার সচল করতে হবে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত