আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

উপকূলে নৌকাডুবি: ৩ জনের মৃত্যু, আহত ৩০

উপকূলে নৌকাডুবি: ৩ জনের মৃত্যু, আহত ৩০

ছবি: এলএবাংলাটাইমস

সান দিয়েগোর উপকূলে একটি যাত্রীবোঝাই নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এই দূর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৩০ জন।

প্রাথমিকভাবে এটিকে মানবপাচারের ঘটনা বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এই ঘটনায় ওই নৌকার চালককে পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৪০ ফুট লম্বা কেবিন ক্রুজারে সক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করা ছিলো। রবিবার (২ মে) নৌকাটি পয়েন্ট লোমার কাছে এসে ঢেউয়ের ধাক্কায় ভেঙ্গে পড়ে।

দূর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। আহতদের তীরে এনে তোলা হয় এবং সাগর থেকে অন্তত সাতজনকে উদ্ধার করা হয়।

বর্ডার পেট্রোল এজেন্টের সুপারভাইজার জেফ স্টেফেনসন বলেন, 'আমাদের ধারণা নৌকাটি দিয়ে অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করছিল'।

তিনি বলেন, 'এখনো মৃত ও আহতদের জাতীয়তা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে হাসপাতালে আমাদের এজেন্ট রয়েছেন এবং এই ঘটনার মূল হোতা হিসেবে একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে৷ তদন্ত চলছে'।

উদ্ধারকারী দল জানায়, স্থানীয় সময় সাড়ে ১০টায় কাবরিলো ন্যাশনাল মাউন্টেনের কাছে দূর্ঘটনার খবর আসে।

প্রাথমিকভাবে তিন-চারজনকে উদ্ধার করতে হবে বলে ধারণা করলেও পরে বড়সড় নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে বুঝতে পারে তারা।

রিক রোমিও নামের এক উদ্ধারকারী জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি সম্পূর্ণ ভাঙ্গা অবস্থায় দেখতে পাই। পাঁচ থেকে ছয় ফুট উচ্চতার ঢেউ ছিল এবং পানি ছিলো ঠান্ডা, আবহাওয়া ছিলো ঝড়ো।

সাম্প্রতিক সময়ে সান দিয়েগো উপকূলে অভিবাসী বোঝাই নৌকা আটকের সংখ্যা অনেক বেড়েছে বলে জানায় ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত