আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

উগ্রবাদী হামলা নিয়ে সতর্কবার্তা জারি

উগ্রবাদী হামলা নিয়ে সতর্কবার্তা জারি

ছবি: এলএবাংলাটাইমস

উগ্রবাদীদের হামলা নিয়ে সতর্কবার্তা জারি করেছে ইউএস হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তবে ঠিক কারা হামলা চালাতে পারে তা নিশ্চিত করে জানায়নি সিকিউরিটি বিভাগ।

শুক্রবার (১৫ মে) জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে হামলার ব্যাপারে গোয়েন্দা তথ্য রয়েছে।

সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বার্তায় আইএস জঙ্গি দল হামলা চালাতে পারে বলে সতর্ক করা হয়।

আগামী ১৩ আগস্ট পর্যন্ত এই সতর্কবার্তা জারি করা হয়েছে। রাশিয়া, চীন ও ইরান থেকে হামলা হতে পারে বলেও ওই সতর্কবার্তায় জানানো হয়।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ উগ্রবাদীদের প্রকাশ্য তৎপরতা দেখা গেছে। হোমল্যান্ডের সতর্কবার্তায় স্পষ্ট উল্লেখ না থাকলেও উগ্রবাদীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

ওই সতর্কবার্তায় আরও বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অন্যান্য বিভাগের সহযোগিতায় অপপ্রচারকারীদের ওপর নজরদারি অব্যাহত রেখেছে। তাদের দমন করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত