আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্যাক্স রিটার্ন প্রকাশ: আয় কমেছে বাইডেন দম্পতির

ট্যাক্স রিটার্ন প্রকাশ: আয় কমেছে বাইডেন দম্পতির

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্সিয়াল রীতি অনুসারে প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন তাদের ট্যাক্স রিটার্নের বিস্তারিত প্রকাশ করেছেন।

ট্যাক্স রিটার্নে দেখা গেছে, ২০১৯ সাল থেকে ২০২০ সালে এই দম্পতির আয় অনেক কমে গেছে।

ট্যাক্স রিটার্নের তথ্যমতে, ২০২০ সালে প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন একত্রে আয় করেছেন ৬ লাখ ৭৩ হাজার ৩৬ ডলার। আর ট্যাক্স পরিশোধ করেছেন ১ লাখ ৫৭ হাজার ৪১৪ ডলার।

২০১৯ সালে তাঁদের যুগ্ন আয় আরো বেশি ছিলো। বই বিক্রি, বক্তৃতা দিয়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানের উঁচু পদে থেকে তাদের আয় ছিলো ৯ লাখ ৮৫ হাজার ২২৩ ডলার।

এদিকে, ওয়াটার গেট কেলেঙ্কারির পর একমাত্র প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তাঁর আমলে ট্যাক্স রিটার্ন প্রকাশ করেননি।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন বলেন, তিনি ট্যাক্স রিটার্ন প্রকাশ না করায় এই নিয়ে ইন্টার্নাল রেভিনিউ সার্ভিস বিষয়টি অডিটও করে।

এদিকে, সোমবার প্রেসিডেন্ট দম্পতির ট্যাক্স রিটার্ন প্রকাশ কালে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, 'আমরা ভবিষ্যতেও ট্যাক্স রিটার্ন প্রকাশ করবো। যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রেসিডেন্টের উপর এটি দায়িত্ব'।

প্রকাশিত তথ্যে দেখা গেছে, নির্বাচনী প্রচারণার ব্যস্ত সময়েই জো বাইডেন তাঁর মোট ট্যাক্সের ২৫ শতাংশ পরিশোধ করেছেন।

এছাড়া ২০২০ সালে ১০টি দাতব্য সংস্থায় দান করেছেন প্রায় ৩০ হাজার ৭০৪ ডলার। এর মধ্যে বিউ বাইডেন ফাউণ্ডেশনকে ১০ হাজার ডলার অর্থ দান করেছেন জো বাইডেন। এই সংস্থাটি শিশুদের অধিকার সুরক্ষায় কাজ করে থাকে। সংস্থাটি জো বাইডেনের প্রয়াত ছেলের নামে খোলা হয়েছে৷

তথ্যে আরো দেখা গেছে, বাইডেন ও তাঁর স্ত্রীর নামে ১.২ মিলিয়ন থেকে ২. ৮৮ মিলিয়নের মতো সম্পত্তি রয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্টের বেতন হিসেবে গ্রহণ করেন ৪ লাখ ডলার।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত