আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

'ট্রাম্প অর্গানাইজেশনের' বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু

'ট্রাম্প অর্গানাইজেশনের' বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান 'ট্রাম্প অর্গানাইজেশনের' বিরুদ্ধে ফৌজদারি অপরাধ তদন্ত শুরু হয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এই তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার (১৮ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয় এই তথ্য জানিয়েছে।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিশিয়া জেমসের মুখপাত্র ফেবিয়েন ল্যাভি বলেন, 'ট্রাম্প অর্গানাইজেশন' এর বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ও এই তদন্তের সঙ্গে যুক্ত রয়েছে।’

ট্রাম্পের প্রতিষ্ঠান সম্পদের মিথ্যা হিসাব দিয়ে ঋণ, আর্থিক বা কর–সুবিধা নিয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

ক্ষমতা ছাড়ার পর সর্বশেষ এই ফৌজদারি অপরাধ তদন্ত শুরুর মধ্য দিয়ে তিনটি তদন্ত চলমান হলো ট্রাম্পের বিরুদ্ধে।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষে থেকে এই তদন্তের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প অর্গানাইজেশন কোনো মন্তব্য করেনি।

তবে এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, লেতিশিয়া জেমস যে তদন্ত পর্যবেক্ষণ করছেন, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জেমস একজন ডেমোক্র্যাট।

নিউ ইয়র্কের এই তদন্তের সঙ্গে যুক্ত হয়েছেন ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সাইরাস ভ্যানস। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগের দুই বছরের বেশি সময়ে যেসব ব্যবসায়িক চুক্তি করেছেন, তার তদন্ত করছেন সাইরাস ভ্যানস।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত