আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

টিকা নেওয়া থাকলে মুভি থিয়েটারে মাস্ক প্রয়োজন নেই

টিকা নেওয়া থাকলে মুভি থিয়েটারে মাস্ক প্রয়োজন নেই

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে টিকার পূর্ণ ডোজ গ্রহীতাদের প্রধান তিনটি মুভি থিয়েটার চেইনে প্রবেশের জন্য মাস্ক পরতে হবে না।

শুক্রবার (২৮ মে) মুভি থিয়েটারে মাস্কের ব্যবহার বিষয়ে এই নীতিমালা পরিবর্তন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি মুভি থিয়েটার চেইন হচ্ছে- এএমসি এন্টারটেইনমেন্ট, সিনেমার্ক এবং রিগ্যাল সিনেমা৷

পরিবর্তিত নীতিমালা অনুসারে, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন তাদের মাস্ক ব্যবহার করতে হবে না৷ তবে যারা এখনো টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেননি, তাদের মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

এএমসি এন্টারটেইনমেন্ট ওয়েবসাইটে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বরাতে জানায়, 'যাদের টিকার পূর্ণ ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে, তাদের মাস্ক ব্যবহার করতে হবে না'।

'যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেননি, তাদের খাদ্য ও পানীয় গ্রহণ ছাড়া বাকি সময় মাস্ক ব্যবহার করতে নির্দেশনা রয়েছে'- জানায় এমএমসি।

একই রক নির্দেশনা জারি করেছে রিগ্যাল ও সিনেমার্ক মুভি থিয়েটার চেইন। তিনটি মুভি থিয়েটার চেইন জানায়, তারা স্থানীয় ও রাজ্য সরকারের মাস্ক নির্দেশনা মেনে চলবে।

এর দুই সপ্তাহ আগে সিডিসি জানায়, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছে, তাদের মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা নেই।

করোনাকালীন সময়ে মুভি থিয়েটার বন্ধ থাকায় ও নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছিলো। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় আবারো থিয়েটারমুখী হচ্ছে মার্কিনীরা।

এদিকে, সিনেমাপ্রেমীদের হলে ফিরিয়ে আনতে 'বিগ স্ক্রিন ইজ ব্যাক' নামের ক্যাম্পেইন চালু করেছে মুভি স্টুডিও এবং থিয়েটার চেইনগুলো। এছাড়া ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ব্ল্যাক উইডো'র মতো ব্লকবাস্টার সিনেমার প্রদর্শনীও করা হচ্ছে।

এই সপ্তাহে হলিউড স্টুডিওতে নতুন দুইটি সিনেমা মুক্তি পাচ্ছে। একটি হচ্ছে 'ক্রুয়েলা', অপরটি হচ্ছে 'অ্যা কোয়ায়েট প্লেস- পার্ট টু'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত