আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফ্লোরিডায় কনসার্ট হলে বন্দুক হামলা: মৃত ২, আহত ২২

ফ্লোরিডায় কনসার্ট হলে বন্দুক হামলা: মৃত ২, আহত ২২

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডায় একটি কনসার্ট হলের বাইরে বন্দুক হামলায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২২ জন।

রবিবার (৩০ মে) দিবাগত রাত ১২ টা থেকে ১টার মধ্যে মিয়ামির উত্তরের শহরের হিয়ালেহ শহরে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

হিয়ালেহ শহরের পুলিশ ডিরেক্টর আলফ্রেডো রামিরেজ জানান, তিনজন ব্যক্তি একটি সাদা গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও হ্যান্ডগান নিয়ে বের হয়ে ভিড়ের মধ্যে গুলিবর্ষণ শুরু করে।

এই ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ২২ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ডিরেক্টর আলফ্রেডো রামিরেজ এক টুইট বার্তায় বলেন, 'এটি ঠান্ডা মাথার একটি পরিকল্পিত হামলা। এরা মানুষ হত্যার জন্যই নির্বিচারে ভিড়ের মধ্যে গুলি চালিয়েছে। তাদের বিচারের আওতায় আনা হবে'।

স্থানীয় গণমাধ্যম ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০ থেকে ২৫ জনকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।

হিয়ালেহ শহরের এল মুলা ব্যানকুইট হলের বাইরে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। এটি কনসার্টের জন্য ভাড়া দেওয়া হয়েছিলো। হামলার পরেই আততায়ীরা ঘটনাস্থল ত্যাগ করে। এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করা যায়নি।

এই ঘটনার দিন দুয়েক আগেই ক্যালিফোর্নিয়ার স্যান জোসে রেল ইয়ার্ডে বন্দুক হামলায় নয়জন মারা যান।

যুক্তরাষ্ট্রে প্রতিবছর বন্দুক হামলায় হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে। বন্দুক হামলার ঘটনা ঠেকাতে এপ্রিল মাসে প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন ঘোষণা করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত