আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বন্ধ হয়ে গেলো ট্রাম্পের 'যোগাযোগ মাধ্যম'

বন্ধ হয়ে গেলো ট্রাম্পের 'যোগাযোগ মাধ্যম'

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ মাধ্যমটি একেবারে বন্ধ করে ফেলা হয়েছে। ট্রাম্পের জেষ্ঠ্য সহচর ডেভিড মিলার এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

ডেভিড মিলার বলেন, 'আরো বড় প্লাটফর্মের জন্য এটি পরীক্ষামূলক ছিলো ও এটি নিয়ে কাজ চলছে'।

গত মাসে যোগাযোগের মাধ্যম হিসেবে ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড ট্রাম্প নামের এই ওয়েবসাইটি খোলা হয়েছিল। সেখানে ডোনাল্ড ট্রাম্প প্রেস রিলিজ এবং ভিডিও প্রকাশ করতেন।

এর আগে ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উস্কানির অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড ট্রাম্প ওয়েবসাইটে যুক্ত 'প্রেসিডেন্ট'স অফিশিয়াল ওয়েবসাইট' সেকশনটি মুছে ফেলা হয়েছে৷ ডেভিড মিলার টুইটারের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে জানান, 'তিনি খুব দ্রুতই অন্য সামাজিক মাধ্যমে ফিরে আসবেন'। তবে কবে এবং কোন মাধ্যমে তিনি ফিরে আসবেন- তা নিশ্চিত করে উল্লেখ করা হয়নি।

ট্রাম্পের এই ব্লগ সদৃশ ওয়েবসাইটে তিনি বিভিন্ন পোস্ট করতেন এবং সেটিতে 'লাইক' এবং অন্য সামাজিক মাধ্যমে 'শেয়ার' করার অপশন ছিলো।

এর আগে ডেভিড মিলার মার্চ মাসে জানান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বা তিন মাসের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরছেন এবং নিজস্ব প্লাটফর্ম নিয়েই ফিরছেন।

এই বছরের শুরু থেকেই নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম খোলার ব্যাপারে জোরেশোরে জানান দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এটি ঠিক কেমন হবে- সেই ব্যাপারে এখনো কিছুই জানানো হয়নি।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড ট্রাম্পই সেই কাঙখিত প্লাটফর্ম। তবে পরে মিলার জানান, 'নতুন সামাজিক মাধ্যম হবে আরো বিস্তৃত'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত