নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
উত্তপ্ত শুক্র গ্রহে নাসার দুই অভিযান
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের বিমানচালনাবিদ্যা ও মহাকাশ সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এবার ভেনাস অর্থাৎ শুক্র গ্রহে দুইটি অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে৷
এই দুই অভিযানের জন্য খরচ নির্ধারণ করা হয়েছে ৫০০ মিলিয়ন ডলার। শুক্র গ্রহের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য ও পরিবেশ নিয়ে গবেষণা করতে এই অভিযান দুইটি পরিচালনা করা হবে।
নাসা অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন বলেন, 'এই অভিযানে আমরা ৩০ বছর ধরে খোঁজ নেওয়া হয়নি এমন একটি গ্রহে অনুসন্ধান চালাবো'।
এর আগে সর্বশেষ ১৯৯০ সালে যুক্তরাষ্ট্র শুক্রের মাগেলান অরবিটে গবেষণা চালায়। এরপর জাপান ও ইউরোপের অনেক মহাকাশযান সেখানে সেখানে অনুসন্ধান চালিয়েছে।
নাসা চিফ বিল নেলসন বলেন, 'এই দুইটি অভিযানে আমরা জানতে পারবো কিভাবে শুক্র সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ হয়ে উঠলো এবং কিভাবে ধাতু শুক্রের পৃষ্ঠে গলে যায়'।
সূর্য থেকে দ্বিতীয় নিকটবর্তী গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। এটি সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ। এটির তাপমাত্রা ৫০০ ডিগ্রী সেলসিয়াস।
এই অভিযান দুইটি হলো- দ্য দাভিঞ্চি প্লাস এবং ভেরিটাস। দাভিঞ্চি প্লাস মিশনে শুক্রের বায়ুমণ্ডল কিভাবে একতীভূত হলো এবং এতো ঘনত্ব লাভ করলো- তা পরীক্ষা করে দেখা হবে। এছাড়া এই গ্রহে কখনো সাগর ছিলো কী না- সেটির পরীক্ষাও চালানো হবে।
ভেরিটাস মিশনে এই গ্রহের ভূতাত্ত্বিক উপাদান গবেষণা করে দেখা হবে এবং পৃথিবী থেকে এটি কীভাবে আলাদা হয়ে উঠলো- তা পরীক্ষা করে দেখা হবে৷
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন