আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

        পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মিসিসিপির ছোট শহর

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

ফেসবুক থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ট্রাম্প

ফেসবুক থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুই বছরের জন্য নিষিদ্ধ করলো ফেসবুক ইনকর্পোরেশন।

এর আগে গত ছয় জানুয়ারি উগ্র ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালায়। এই হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ফেসবুক, ইনসটাগ্রাম ও টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে।

গত মাসে ফেসবুকের অভারসাইট বোর্ড কমিটি ডোনাল্ড ট্রাম্পের আইডি স্থায়ীভাবে নিষিদ্ধের ব্যাপারে আপত্তি জানায়৷

এর আগে ফেসবুক বিবৃতিতে জানায়, ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রম ফেসবুকের 'নিয়ম পরিপন্থী'।

ডোনাল্ড ট্রাম্প বিবৃতিতে বলেন, যারা গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে আমাকে ভোট দিয়েছিলো, তাদের প্রতি এটি অসম্মানজনক আচরণ।

সাম্প্রতিক সময়ে রাজনীতি বিষয়ক পোস্টের নীতি পরিবর্তন করেছে ফেসবুক। এরই প্রেক্ষিতে ট্রাম্পের নিষেধাজ্ঞা দুই বছরের জন্য বহাল রাখা হয়েছে।

ফেসবুকের গ্লোবাল অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ এক পোস্টের মাধ্যমে জানান, চলতি বছরের ৭ জানুয়ারি থেকে ট্রাম্পের অ্যাকাউন্টের নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

পোস্টে আরো বলা হয়, 'সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রম আমাদের ফেসবুকের নিয়ম ভঙ্গ করেছে। একই সাথে এটির ফলে বড় একটি ঘটনার জন্ম হয়েছে। তাই আমরা সর্বোচ্চ নিষেধাজ্ঞা বহাল রাখছি'।

'যদি ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে আরো ঝুঁকির সম্ভাবনা থাকে, তবে নিষেধাজ্ঞা আরো বাড়তে পারে'- পোস্টে উল্লেখ করা হয়।

এদিকে সেভ আমেরিকা পলিটিক্যাল অ্যাকশন কমিটির ইস্যুকৃত বিবৃতির মাধ্যমে ট্রাম্প বলেন, 'যেই ৭৫ মিলিয়ন বাসিন্দা আমাদের ভোট দিয়েছিলো, ফেসবুকের নিষেধাজ্ঞা তাদের প্রতি অসম্মানজনক'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত