আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

টেক্সাসে পানশালায় বন্দুকধারীর হামলায় আহত ১৩

টেক্সাসে পানশালায় বন্দুকধারীর হামলায় আহত ১৩

ছবি: এলএবাংলাটাইমস

টেক্সাসের অস্টিনে বন্দুকধারীর হামলায় ১৩ জন আহত হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১২ জুন) বিনোদনের শহর হিসেবে খ্যাত অস্টিনে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

অস্টিনের পুলিশ প্রধান জোসেফ চ্যাকন জানান, এই হামলায় কারো মৃত্যু হয়নি। তবে ১৩ জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। অন্য ১১ জনের অবস্থা স্থিতিশীল।

ঘটনাসূত্রে জানা যায়, রাত ১টা ২৪ মিনিটে ৪০০ ব্লকের ইস্ট সিক্সথ স্ট্রিটের একটি লাইভ মিউজিক বার ও ক্যাফের সমাগমের মধ্যে গুলিবর্ষণ করেন কে বা কারা। গুলিবর্ষণের পরপরই হামলাকারীসহ অন্য অনেকেই ঘটনাস্থল ত্যাগ করেন।

জানা গেছে, অস্টিনে ওইসময় প্রায় ১০ হাজার জন বাসিন্দার উপস্থিতি ছিলো। হামলার পর পুলিশ গাড়ি দিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

আহতদের মধ্যে ১০ জনকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। বাকি ৩ জন নিজেরাই হাসপাতালে যায় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত