আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সীমান্ত দেয়াল নির্মাণ হবেই, বললেন টেক্সাস গভর্নর

সীমান্ত দেয়াল নির্মাণ হবেই, বললেন টেক্সাস গভর্নর

ছবি: এলএবাংলাটাইমস

ম্যাক্সিকোর সাথে টেক্সাসের সীমান্তে দেয়াল নির্মাণ করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।

টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, অবৈধ অভিবাসী ঠেকাতে দেয়াল নির্মাণ করা ছাড়া বিকল্প নেই।

গ্রেগ অ্যাবট জানান, রাজ্যের বাজেট থেকে সীমান্ত সুরক্ষা করতে ১ বিলিয়ন ডলার অনুমোদন প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, 'রাষ্ট্রের দায়িত্ব হলেও অবৈধ অভিবাসী ঠেকাতে ব্যর্থ প্রশাসন। সেক্ষেত্রে আমরা অলস ভাবে বসে থাকতে পারি না'।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগে ডেমোক্রেট জো বাইডেনের অন্যতম অঙ্গীকার ছিলো সীমান্ত দেয়াল নির্মাণ বন্ধ করা।

ফেব্রুয়ারি মাসে এক নির্বাহী আদেশের মাধ্যমে জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে শুরু হওয়া দেয়ালের কাজ নির্মাণ বন্ধ করেন। সেই সাথে এই খাতে আরো কোনো অর্থ খরচ না করার কথা জানান বাইডেন।

তবে জো বাইডেনের জারি করা এই নির্বাহী আদেশ আইনী বাধার মুখোমুখি হবে।

টেক্সাসের গভর্নরের এই ঘোষণার বিরোধীতা করেন দ্য আমেরিকান সিভিল লিবার্টিস অব টেক্সাস। এক বিবৃতিতে বলা হয়, 'গ্রেগ অ্যাবট নিজের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে অভিবাসী ইস্যুর আশ্রয় নিচ্ছেন'।

যুক্তরাষ্ট্র-ম্যাক্সিকোর দক্ষিণ সীমান্তে গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসী আগমণের নতুন রেকর্ড হয়েছে। আর বিশাল সংখ্যক অবৈধ অভিবাসীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে বাইডেন প্রশাসন। সীমান্তে সৃষ্টি হয়েছে মানবিক সংকট।

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) জানায়, শুধুমাত্র মে মাসেই সীমান্ত থেকে ১ লাখ ৮০ হাজার ৩৪ জন অভিবাসী আটক করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ একক প্রাপ্তবয়স্ক ব্যক্তি।

এর আগে এপ্রিল মাসে আটক হয়েছিলো ১ লাখ ৭৮ হাজার ৮৮৫ জন। আর মার্চে আটক করা হয়েছিলো ১ লাখ ৭২ হাজার অবৈধ অভিবাসীকে৷

২০০০ সালের পর সেন্ট্রাল আমেরিকার বাইরে থেকে এতো বিশাল সংখ্যক অভিবাসীর ঢল কখনো দেখা যায়নি। ইকুয়েডর, ভেনেজুয়েলা, কিউবা, হাইতিসহ বেশকিছু আফ্রিকার দেশ থেকে এসব অভিবাসীরা আসছেন।

তবে সীমান্তে অভিভাবহীন শিশুদের সংখ্যা আগের মাসের থেকে কমেছে। সিপিবির হিসাব মতে, এপ্রিল মাসে আটক শিশুর সংখ্যা ছিলো ১৩ হাজার ৯৪০ জন। মে মাসে আটক শিশুর সংখ্যা হলো ১০ হাজার ৭৬৫ জন।

সিপিবি জানায়, মে মাসে আটকদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৩০২ জন অভিবাসী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আমলে টাইটেল ৪২ এর অধীনে বিতাড়িত হয়েছেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন টাইটেল ৪২ বহাল রেখেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত