আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চতুর্থ নাগরিক প্রণোদনার সর্বশেষ হালচাল জেনে নিন!

চতুর্থ নাগরিক প্রণোদনার সর্বশেষ হালচাল জেনে নিন!

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন অন্যতম আলোচনার বিষয়- কবে নাগাদ পাশ হতে পারে চতুর্থ নাগরিক প্রণোদনা প্যাকেজ। এর আগে করোনা মহামারি চলাকালীন সময়ে তিনটি নাগরিক প্রণোদনা পান মার্কিনীরা।

প্রথম স্টিমুলাস প্যাকেজে ১২০০ ডলার, দ্বিতীয় স্টিমুলাস প্যাকেজে ৬০০ ডলার ও তৃতীয় স্টিমুলাস প্যাকেজে ১৪০০ ডলার করে পেয়েছেন অধিকাংশ মার্কিনী।

ঠিক এই মুহুর্তে চতুর্থ নাগরিক প্রণোদনা প্যাকেজ নিয়ে ভাবছেন না মার্কিন আইনপ্রণেতারা। তবে ওয়াশিংটন ডিসিতে এক দল আইনপ্রণেতা চতুর্থ নাগরিক প্রণোদনা পাশের বিষয়টি গতিশীল করতে চাইছেন।

করোনায় বিপর্যস্ত পরিবারের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে চতুর্থ নাগরিক প্রণোদনা পাশ করাতে আহবান জানানো হয়েছে৷

গত মার্চে রাজনীতিবিদদের একটি দল প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চতুর্থ নাগরিক প্রণোদনা পাশ করাতে আনুষ্ঠানিক আহবান জানান। এর পরে মে মাসে দ্য হাউজ ওয়েজ অ্যান্ড মিনস কমিটি আবার একই আহবান জানান।

একই সাথে চতুর্থ নাগরিক প্রণোদনা পাশের সময় দারিদ্র‍্য দূরীকরণে বাড়তি ১২ মিলিয়ন ডলার অর্থ যোগ করতে আহবান জানান তাঁরা।

হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট জো বাইডেন রাজনীতিবিদদের আহবানে সাড়া দিবেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে বলেন, 'জো বাইডেন যে কোনো পরামর্শ গ্রহণে প্রস্তুত আছেন'।

জেন সাকি বলেন, 'করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রেসিডেন্ট জো বাইডেন যেকোনো ধরণের পরামর্শ ও পরিকল্পনা শুনতে রাজি আছেন'।

তবে এখন পর্যন্ত জানা গেছে, চতুর্থ স্টিমুলাস চ্যাক পাশের থেকে প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকান ফ্যামিলি প্ল্যান ও আমেরিকান জবস প্ল্যান বাজেট পাশ করাতে বেশি আগ্রহী।

চতুর্থ নাগরিক প্রণোদনা প্যাকেজ ঠিক কবে নাগাদ পাশ হতে পারে, এটির সুনির্দিষ্ট তথ্য এখনই সঠিক করে বলা সম্ভব নয়। বাইডেন প্রশাসনে এই বিষয়ে আইন পাশ করার কোনো কার্যক্রম শুরু হয়নি।

তবে যদি প্রেসিডেন্ট জো বাইডেন চতুর্থ নাগরিক প্রণোদনা প্যাকেজ পাশ করাতে সম্মত হোন, তবে সেটি দ্রুতই হাউজ অব সিনেটে পাশ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত