আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

পুতিনের সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন না বাইডেন

পুতিনের সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন না বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবে না বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

আগামী সপ্তাহের মিটিং শেষে প্রেসিডেন্ট জো বাইডেন একক সংবাদ সম্মেলনে অংশ নেবে বলে জানায় হোয়াইট হাউজ সূত্র।

বাইডেন ও পুতিন আগামী বুধবার জেনেভায় বৈঠক করবেন। বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানেরর উপর র‍্যানসমওয়ার হামলা, ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর আগ্রাসন, ভিন্ন মতাদর্শের ব্যক্তির কারাগারে প্রেরণ ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করবেন পুতিনের সাথে৷ মূলত এই বিষয়গুলোই দুই দেশের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, জো বাইডেনের সাথে পুতিনের বুধবারের আলোচনা বেশ সোজাসাপ্টা ও স্পষ্ট হতে যাচ্ছে।

তবে কর্মকর্তারা বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কি আলোচনা হয়েছে তা বুঝতে হলে একক সংবাদ সম্মেলন প্রয়োজন। মুক্ত গণমাধ্যমের কাছে মিটিং এর প্রাপ্তি এবং অপ্রান্তি নিয়ে খোলাখুলি কথা বলা যাবে'।

হোয়াইট হাউজ সূত্র জানায়, বৈঠকটি কার্যকর এবং অল্প সময়ের মধ্যেই শেষ হবে। এর বেশি কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ওয়াশিংটন বেশ কয়েক সপ্তাহ ধরেই মস্কোর সাথে ইতিবাচক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে চাইছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের সুসম্পর্ক থাকলেও বাইডেন চাইবেন পুতিনের সাথে নিজের সম্পর্ক ঝালাই করে নিতে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত