আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সম্পর্কের অচলাবস্থা কাটেনি যুক্তরাষ্ট্র-রাশিয়ার

সম্পর্কের অচলাবস্থা কাটেনি যুক্তরাষ্ট্র-রাশিয়ার

ছবি: এলএবাংলাটাইমস

জেনেভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বহু প্রতীক্ষিত বৈঠক শেষ হয়েছে। দুই দেশের নেতাই বৈঠকটির প্রশংসা করলেও খুব কম বিষয়ে একমত হোন তাঁরা।

অর্থাৎ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের যে টানাপোড়েন চলছে, তার অচলাবস্থা কাটেনি। আর নির্ধারিত সময়ের আগেই তিন ঘণ্টার বৈঠকটি শেষ হয়ে যায়।

প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনা শেষে বলেন, রাশিয়া কখনো স্নায়ুযুদ্ধ চায়নি। তবে আমাদের মতানৈক্য রয়েছে তবে সেটি সংঘাতের পথে নয়।

অপরদিকে ভ্লাদিমির পুতিন বলেন, জো বাইডেন একজন ঝানু কূটনৈতিক এবং আমরা 'একই ভাষায়' কথা বলেছি'।

জো বাইডেন বলেন, আমরা আলোচনা করে বেশি সময় নষ্ট করতে চাইনি। দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে একটি বড় সম্ভাবনা আছে।

প্রেসিডেন্ট জো বাইডেন ভ্লাদিমির পুতিনকে একটি কাস্টম-মেইড সানগ্লাস ও একটি ক্রিস্টালের বাইসন উপহার দিয়েছেন। তবে পুতিন জো বাইডেনকে কী উপহার দিয়েছেন, তা জানা যায়নি। ২০১৮ সালে ফিনল্যান্ডে আলোচনা শেষে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি সকার বল দিয়েছিলেন পুতিন।

দুই দেশ নিউক্লিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। একই সাথে দুই দেশে কূটনৈতিবিদ নিয়োগের ব্যাপারেও সম্মত হোন তারা৷

তবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ান আগ্রাসন, সাইবার হামলা এবং রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির বিষয়ে আলোচনার তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

এর আগে জো বাইডেন রাশিয়ার প্রতি হুমকি দিয়ে বলেন, কারাগারে নাভালনি মারা গেলে এর কঠিন ফোন ভোগ করতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত