আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আলাবামায় ঝড়: গাড়ি দুর্ঘটনায় ৯ শিশুসহ মৃত ১০

আলাবামায় ঝড়: গাড়ি দুর্ঘটনায় ৯ শিশুসহ মৃত ১০

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি মহাসড়কে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে অন্তত ১৮টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ৯ শিশুসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২০ জুন) এই দুর্ঘটনাগুলো ঘটে। বাটলার কাউন্টির করোনার ওয়েইনি গারলক জানান, মৃত শিশুদের বয়স ৯ মাস থেকে ১৭ বছর পর্যন্ত।

তিনি জানান, গাড়িগুলো পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ এর ফলে এই দুর্ঘটনাগুলো ঘটে।

আলাবামায় উপকূলীয় নিম্নচাপ থেকে সৃষ্ট টর্নেডোয় জলোচ্ছ্বাস হয়েছে। এতে ডজনের উপর বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে৷

ওয়েইনি গারলক জানান, একটি গাড়ি থেকে পিতা ও শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে৷ মৃত অন্য শিশুরা সবাই একটি বাসে ছিল। বাসটি মেয়ে শিশু নিয়ে টালাপোসা কাউন্টি গার্লস রেঞ্চ আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলো। অবহেলিত ও নির্যাতিত শিশুদের রেঞ্চে রাখা হয়। মৃতদের মধ্যে সবচেয়ে কম বয়েসী শিশুর বয়স চার।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার কবলে পড়ে বাসটি ধোঁয়া ও আগুনের শিখায় ভরে উঠে। এই সময় স্থানীয়রা চালককে উদ্ধার করে এবং শিশুদের উদ্ধারের চেষ্টা চালায়।

আলাবামার শেরিফ ফেসবুক পোস্টের মাধ্যমে এক বিবৃতিতে জানান, 'আমাদের হৃদয় ভারাক্রান্ত৷ রেঞ্চ পরিবারে বিশাল এক ক্ষতি হয়ে গেলো'।

বাটলার কাউন্টি শেরিফ ড্যানি বন্ড জানান, সড়ক দুর্ঘটনায় আরো চার থেকে পাঁচজন আহত হয়েছেন তবে এদের কারো মৃত্যুর শঙ্কা নেই।

তিনি বলেন, 'এটি একটি ভয়াবহ দৃশ্য। আমি আমার জীবনে এমন দুর্ঘটনার সম্মুখীন হইনি'।

দ্য ন্যাশনাল সেফটি বোর্ড দুর্ঘটনাস্থল তদন্তের জন্য তদন্ত দল পাঠিয়েছে।

এদিকে, একই দিনে তীব্র ঝড়ে বাড়ির উপর গাছ পড়ে টুসকালোসা শহরের বাইরে ২৪ বছরের এক যুবক ও ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া অন্য আরেক ব্যক্তি জলোচ্ছ্বাসে ভেসে গেছে বলেও ধারণা করা হচ্ছে।

উপকূলীয় নিম্নচাপের কারণে আলাবামা, জর্জিয়া এবং লুইজিয়ানার উপর দিয়ে ভারী ঝড় বয়ে গেছে। এছাড়া ফ্লোরিডা সীমান্তের ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

উপকূলীয় নিম্নচাপটি টর্নেডো থেকে সাধারণ ঝড়ে পরিণত হলেও রোববারে ঝড় বৃষ্টি এবং বন্যার শঙ্কা রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত