আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মানবেতর জীবনযাপন করছে আটক অভিবাসী শিশুরা

মানবেতর জীবনযাপন করছে আটক অভিবাসী শিশুরা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তের আটককেন্দ্রগুলোতে মানবেতর জীবন যাপন করছে অভিবাসী শিশুরা। ক্রমবর্ধমান রোগবালাই, খাবারের নিম্নমান এবং যৌন হয়রানির মতো ঘটনার অভিযোগ রয়েছে এই আটককেন্দ্রগুলোতে।

সম্প্রতি ইউএস ম্যাক্সিকো সীমান্তের আটককেন্দ্রের কর্মী ও অভিবাসী শিশুদের সাথে কথা বলে এমন চিত্রই উঠে এসেছে।

সাম্প্রতিক মাসগুলোতে সেন্ট্রাল আমেরিকার কিছু দেশ থেকে অভিবাসী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থী মানুষের ঢল নেমেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে। সহিংসতা, প্রাকৃতিক দূর্যোগ এবং মহামারি সংক্রান্ত অর্থনৈতিক মন্দার কারণে এই ঢল নেমেছে বলে জানান বিশেষজ্ঞরা।

বর্তমানে টেক্সাস রাজ্যের এল পাসোর ফোর্ট ব্লিজ মিলিটারি সেন্টারে ২ হাজারের বেশি অভিবাসী শিশু আশ্রিত রয়েছে। এদের সবাই টিনএইজ বয়েসী, এরা অভিভাবক ছাড়া একাই সীমান্ত পাড়ি দিয়েছে৷ এখন যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে মিলিত হওয়ার জন্য এই কেন্দ্রগুলোতে অপেক্ষায় আছে৷

অভিবাসীকেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, এখানে আটক শিশুদের মধ্যে রোগবালাই বৃদ্ধি পাচ্ছে, যৌন হেনস্থা হয়েছে এমন অভিযোগ রয়েছে৷ এছাড়া অপরিচ্ছন্ন জামাকাপড় প্রদান, জরুরি চিকিৎসা সেবা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা ও ক্ষুধার্ত শিশুদের ঠিকমতো রান্না না হওয়া কাঁচা খাবার প্রদান করার অভিযোগও উঠে এসেছে। সেই সাথে এসব কেন্দ্রতে করোনা ও লাইস মহামারিও দ্রুত ছড়াচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ফোর্ট ব্লিজ মিলিটারি বেজে অভিবাসীদের জন্য ১২টি তাঁবু আছে। এর মধ্যে কিছু তাঁবুতে অন্তত ১০০টি শিশু বাস করে। অধিকাংশ সময় শিশুদের এই তাঁবুতেই কাটাতে হয়। এক থেকে দেড় ঘণ্টা বিনোদনের জন্য বাইরে যেতে পারে এরা। আর খাবার পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হয়।

আটককেন্দ্রের কর্মীরা খাবার বিষয়ে সন্তোষ প্রকাশ করলেও ১৫ বছর বয়েসী এক শিশু জানান, অনেক সময় মাংস দেওয়া হয় যেগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি এমনকি অনেক সময় এসব মাংসে রক্ত লেগে থাকে।

এছাড়া করোনার ক্রমবর্ধমান সংক্রমণ বাড়ায় এসব কেন্দ্রের পাশেই অসুস্থ শিশুদের রাখার জন্য তাঁবু নির্মাণ করা হয়েছে৷ শিশুরা এটিকে 'কোভিড সিটি' বলে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, এখন পর্যন্ত অন্তত শতাধিক শিশু করোনায় আক্রান্ত হয়েছে৷

এছাড়া জরুরি চিকিৎসা সেবা প্রদান থেকে শিশুরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে৷ ক্যাম্পের এক শিশু বলেছে, 'আমরা যখন কোনো ওষুধ আনতে যাই তারা আমাদের দিকে নোংরা দৃষ্টিতে তাকায়। এছাড়া নিজেদের মধ্যে তারা হাসাহাসি করে'।

এদিকে, কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখান করে বলেছে, তারা স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর৷ দ্য ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ক্যাম্প পরিচালনা করতে একটি প্রাইভেট কোম্পানি নিয়োগ দিয়েছে। তারা আটককেন্দ্রের বিরুদ্ধে আসা অভিযোগগুলো অস্বীকার করেছে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত