আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সীমান্ত সংকট: ম্যাক্সিকো সফরে যাচ্ছেন হ্যারিস

সীমান্ত সংকট: ম্যাক্সিকো সফরে যাচ্ছেন হ্যারিস

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের অভিবাসী সংকট নিয়ে আলোচনা করতে ম্যাক্সিকো সফরে যাচ্ছেন কামালা হ্যারিস। ভাইস প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এটিই হতে যাচ্ছে তার প্রথম ম্যাক্সিকো সফর।

আগামী শুক্রবার (২৫ জুন) ম্যাক্সিকোর উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এর আগে এল সালভাদর সফর করেন হ্যারিস।

গত মার্চে প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ সীমান্তে অভিবাসী সংকটের আসল কারণ সুরাহা করতে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে নিযুক্ত করেন। তবে এরপর থেকে সরেজমিন ইউএস-ম্যাক্সিকো সীমান্ত সফর না করায় সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।

গত ২০ বছরের মধ্যে ইউএস-ম্যাক্সিকোর দক্ষিণ সীমান্তে বৈধ কাগজপত্রহীন অভিবাসী আগমণের সংখ্যা এবারই সর্বোচ্চ।

সাম্প্রতিক এক অনুসন্ধানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তের আটককেন্দ্রগুলোতে মানবেতর জীবন যাপন করছে অভিবাসী শিশুরা। ক্রমবর্ধমান রোগবালাই, খাবারের নিম্নমান এবং যৌন হয়রানির মতো ঘটনার অভিযোগ রয়েছে আটককেন্দ্রগুলোর কর্তৃপক্ষের বিরুদ্ধে।

হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস হোমল্যান্ড সেক্রেটারি আলেজান্দ্রো মেয়রকাসের সাথে এল পাসো সফর করবেন।

সীমান্ত সফর করতে মালা হ্যারিসের উপর কোনো চাপ আছে কী না- এই প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, 'তিনি এখন যাচ্ছেন কারণ প্রশাসন মনে করছেন এখনই সফর করা এবং অভিবাসীদের সাহায্য করার সঠিক সময়।

সাম্প্রতিক মাসগুলোতে সেন্ট্রাল আমেরিকার কিছু দেশ থেকে অভিবাসী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থী মানুষের ঢল নেমেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে। সহিংসতা, প্রাকৃতিক দূর্যোগ এবং মহামারি সংক্রান্ত অর্থনৈতিক মন্দার কারণে এই ঢল নেমেছে বলে জানান বিশেষজ্ঞরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত