আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ওয়াশিংটনে পথচারী পারাপার সেতু ভেঙ্গে আহত ৫

ওয়াশিংটনে পথচারী পারাপার সেতু ভেঙ্গে আহত ৫

ছবি: এলএবাংলাটাইমস

ওয়াশিংটন ডিসির একটি ব্যস্ত হাইওয়েতে পথচারী পারাপার সেতু ভেঙ্গে ৫ জন আহত হয়েছেন। তবে আহতদের কারো অবস্থা গুরুতর নয় বলে জানায় কর্তৃপক্ষ।

বুধবার (২৩ জুন) দুপুরে পোল্ক স্ট্রিটের কাছে এই ঘটনা ঘটে।

ডিসি ডেপুটি মেয়র ফর পাবলিক সেফটি ক্রিস গেলডার্ট সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো সংঘর্ষের কারণে পথচারী পারাপার সেতুটি ভেঙ্গে পরেছে।

প্রাথমিক তদন্ত অনুসারে ধারণা করা হচ্ছে, সেতুটির সাথে একটি ডিজেলবাহী ট্রাকের সংঘর্ষ ঘটেছে। যার ফলে সেতুটি তাঁর মুরিং থেকে আলাদা হয়ে পরে। তারপর সেখানে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। যার ফলে ৫ জন ব্যক্তি আহত হয়। আহত ব্যক্তিদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গেলডার্ট বলেন, 'দুর্ঘটনাস্থলে পর্যবেক্ষণ করে আমরা যা দেখছি, তার সবকিছুই এটিকে সংঘর্ষের ফলে মুরিং থেকে আলাদা হয়ে যাওয়ার দিকে ইঙ্গিত করে'।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একটি ট্রাক সেতুর নিচে চাপা পরে আছে। সেতুটি সিঁড়ি ও প্লাটফর্ম থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। শহরের অন্যতম প্রধান সড়ক হিসেবে খ্যাত ডিসি-২৯৫ ধাতব রেলিংসহ অন্যান্য ধংসস্তূপ দ্বারা পরিপূর্ণ।

গেলডার্ট বলেন , তদন্ত শেষ  করতে ও জঞ্জাল অপসারণ করতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগবে।এর কারণে হাইওয়েটির দুইদিক থেকেই যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফায়ার ডিপার্টমেন্ট একটি ডিজেল লিক বন্ধ করতে সক্ষম হয়।

কর্মকর্তারা প্রাথমিকভাবে বলেন, ফেব্রুয়ারিতে সেতুটিকে পরিদর্শন করা হলে তাতে কোন কাঠামোগত ভ্রুটি দেখা যায়নি। পরবর্তীতে গেলডার্ট আরেকটি বক্তব্যে বলেন, কর্মকর্তারা সেতুটির অবস্থা নিয়ে ভুল বলেছেন। মে ২৫ এ সংঘটিত পরিদর্শনে সেতুটির অবস্থাকে খারাপ বলা হয়। তারা সেতুটিকে প্রতিস্থাপনের পরিকল্পনা করছিলেন।

গেলভার্ট বলেন, সেতুটির রেটিং খারাপ দেওয়া হয়েছিলো ডেকিং এর কারণে। সেতুটির কাঠামোগত কোন সমস্যা ছিলো না। এখন ধারণা করা হচ্ছে যে, সেতুটি ট্রাকের বুমের সাথে সংঘর্ষের ফলে ধসে পরেছে।

হাইওয়েটি কখন পুনরায় চালু হবে বা সেতুটি আবার তৈরি কত সময় লাগবে সে সম্পর্কে কর্মকর্তাদের এখনও কোন ধারণা নেই।

ডিসি মেয়র মিউরেল বাউজার যাত্রীদেরকে ট্রাফিক আপডেট অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন।

বুধবার বিকালের বক্তব্যে বাওজার বলেন, আমরা ডিসির সকল বাসিন্দা ও  যাত্রীদেরকে আমাদের (ডিসি হোমল্যান্ড সিকিউরিটি এন্ড ইমার্জেন্সী ম্যানেজমেন্ট এজেন্সি) সতর্কবার্তা পাশাপাশি স্থানীয় সকল সম্প্রচার কেন্দ্রে মনোযোগ দিতে বলব। এর পাশাপাশি তাদেরকে অনুরোধ করবে যাতে ঘটনাস্থলটি এড়িয়ে চলে'।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত