আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফ্লোরিডায় ভবন ধস: মৃত বেড়ে ৩, নিখোঁজ ৯৯

ফ্লোরিডায় ভবন ধস: মৃত বেড়ে ৩, নিখোঁজ ৯৯

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডা রাজ্যের মিয়ামি-ডেড কাউন্টির আবাসিক ভবনে ধসের ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে চলেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ভবন ধসে মৃতের সংখ্যা বেড়েছে হয়েছে কমপক্ষে তিনজন। নিখোঁজ রয়েছে ৯৯ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোনো জীবিত মানুষের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হতাহতের পরিবার উদ্বেগের সাথে স্বজনদের কোনো খবরের জন্য অপেক্ষা করছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছে, হতাহতের উদ্ধার করতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে এবং আটকে পড়া বাসিন্দাদের কাছ থেকে কোনো ধরণের শব্দ পেতে সতর্কভাবে খেয়াল রাখা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১টা ৩০ মিনিটে নর্থ মিয়ামির সার্ফসাইড এলাকার এই ভবনটির পিছনের অংশ ধসে পরে৷ ভবনটি ৪০ বছর আগে নির্মাণ করা হয়েছিল। তবে ঠিক কী কারণে ভবনে ধস হয়েছে, তা জানা যায়নি।

জানা গেছে, ভবনটিতে ১০২ জন বাসিন্দার বাস ছিল। তবে দুর্ঘটনার সময় কতোজন উপস্থিত ছিল, তা জানা যায়নি। ধংসস্তপ থেকে ডজনখানেক বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে৷

কর্তৃপক্ষ জানায়, রাত হয়ে যাওয়ায় এবং ভবনের ভেতর অন্ধকার থাকায় উদ্ধারকর্মীরা ক্যামেরা ও উদ্ধারকারী কুকুর নিয়ে অভিযান চালাচ্ছে৷ এছাড়া আন্ডারগ্রাউন্ড কার পার্কিং দিয়ে কিছু টানেল তৈরি করা হয়েছে৷ তবে আবারো ধসের শঙ্কা থাকায় খুব সাবধানে উদ্ধার অভিযান পরিচালনা করতে হচ্ছে।

কর্তৃপক্ষ ভবনে বাস করা বাসিন্দাদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে স্বজনরা উদ্বেগ-উৎকন্ঠায় সময় পার করছে।

এখন পর্যন্ত ভবন ধসের সঠিক কারণ জানা যায়নি। ১৯৮০ সালে নির্মিত এই ভবনটি রিসার্টিফিকেশন তালিকায় ছিল।

মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ডেনিলা লিভাইন জানান, 'ভবনে ত্রুটি ছিল। এর ফলেই এটির ধস হয়'।

এদিকে, ফ্লোরিডা গভর্নর রস ডেসান্টিস ইতোমধ্যে মিয়ামি-ডেড কাউন্টির জন্য জরুরি অবস্থা স্বাক্ষর করেছেন। এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ফ্লোরিডায় তাঁর এজেন্ট পাঠিয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত