আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফ্লোরিডায় ভবন ধসে মৃত বেড়ে ৫, নিখোঁজ ১৫৬

ফ্লোরিডায় ভবন ধসে মৃত বেড়ে ৫, নিখোঁজ ১৫৬

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডার মিয়ামি-ডেড কাউন্টির আবাসিক ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১৫৬ জন।

মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ডেনিয়ালা লিভাইন কাভা এই তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের প্রধান লক্ষ্য এখন যে কোনো জীবিত প্রাণের সন্ধান খোঁজ করা।

গত বৃহস্পতিবার রাতের অন্ধকারে ১২ তলা ভবনের পিছনের অংশ ধসে পরে এই হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ভবন ধসের সঠিক কারণ জানা যায়নি।

তবে ২০১৮ সালে প্রকাশিত এক ইঞ্জিনিয়ারিং রিপোর্টে দেখা যায়, ভবনের পরিকল্পনায় বড় রকমের ভুল ছিল। ভবনের মূল কাঠামোর পানি নিষ্কাশন প্রক্রিয়া ত্রুটিযুক্ত ছিল।

প্রেসিডেন্ট জো বাইডেন এক টুইট বিবৃতিতে জানান, তিনি ফ্লোরিডা গভর্নর রন ডিসান্টিসের কাছে জরুরি সাহায্য করার ব্যাপারে জানিয়েছেন।

তিনি লিখেন, 'আমার হৃদয় সার্ফসাইড ট্রাজেডিতে মৃত বাসিন্দা ও তাদের স্বজনদের জন্য ব্যথিত'।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা রোবট, ড্রোন ও প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ কুকুরের সাহায্যে এই উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে৷ তবে উদ্ধার অভিযানের সময় হুট করেই আগুনের সূত্রপাত হওয়ায় কাজ কিছুটা ব্যহত হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, এখনো নিখোঁজ বাসিন্দাদের অধিকাংশ ইজরায়েল ও ল্যাটিন আমেরিকান। আর প্যারাগুয়ের ফার্স্ট লেডির আত্মীয়সহ আরো ছয়জন নিখোঁজ রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

স্থানীয় কর্তৃপক্ষ অপেক্ষারত স্বজনদের খাবার এবং হোটেল কক্ষের ব্যবস্থা করেছে।

রাত ১টা ৩০ মিনিটে নর্থ মিয়ামির সার্ফসাইড এলাকার এই ভবনটির পিছনের অংশ ধসে পরে৷ ভবনটি ৪০ বছর আগে নির্মাণ করা হয়েছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত