আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

স্বাধীনতা দিবসে করোনা নির্মূলে মার্কিনীদের সাহায্য চাইলেন বাইডেন

স্বাধীনতা দিবসে করোনা নির্মূলে মার্কিনীদের  সাহায্য চাইলেন বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবস জমকালোভাবে উদযাপন করলেন ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার (৪ জুলাই) হোয়াইট হাউজের মূল ফটক খুলে দিয়ে তিনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

একই সাথে করোনা মহামারি পুরোপুরিভাবে নির্মূলে সহায়তা করতে বাসিন্দাদের প্রতি আহবান জানান প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউজের আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন হাজারখানেক আমন্ত্রিত অতিথি। অতিথিদের মধ্যে জরুরি সেবায় সংশ্লিষ্ট কর্মী, বিভিন্ন পদমার্যাদার সেনাসদস্য ও তাঁদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিদের সামনে বক্তৃতাকালে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'এই বছরের স্বাধীনতা দিবসটি আমাদের জন্য অন্যরকম। করোনা মহামারির ফলে অনেক অন্ধকার ও মৃত্যু পাড়ি দিয়ে আজকের দিনে এসেছি আমরা'।

তিনি যোগ করেন, 'গত বছর আমরা যেই অবস্থায় ছিলাম, এমন অবস্থায় আর ফেরত যেতে চাই না'।

হোয়াইট হাউজের আয়োজিত অনুষ্ঠানে করোনা পরবর্তী স্বাভাবিকতা বজায় রাখতে আতশবাজি ফোটানো হয়। এখন পর্যন্ত করোনাভাইরাসে দেশে মারা গেছে ৬ লাখের বেশি মানুষ।

এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, স্বাধীনতা দিবসের আগে যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ বাসিন্দাকে টিকার আওতায় নিয়ে আসা হবে। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের এই লক্ষ্যমাত্রা এখনো পূরণ হয়নি। এখন পর্যন্ত সাকূল্যে ৬৭ শতাংশ মানুষ টিকা গ্রহণ করেছে।

এর মধ্যে সাম্প্রতিক সময়ে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে বেশকিছু স্থানে করোনার সংক্রমণ আবার বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে, আবার সংক্রমণের ঢেউ শুরু হতে পারে।

বক্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় মৃতদের জন্য শোক প্রকাশ করেন এবং যারা এই মহামারির বিরুদ্ধে প্রথম সারিতে থেকে যুদ্ধ করেছেন, তাদের প্রশংসা করেন। তিনি বলেন, 'ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে করোনার টিকা বেশ কার্যকরি'।

বক্তব্য শেষ করে প্রেসিডেন্ট জো বাইডেন আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন ও এর পর ১৭ মিনিট ধরে চলা আতশবাজি প্রদর্শনী উপভোগ করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত