আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ভেঙ্গে ফেলা হলো ফ্লোরিডার ধসে পরা ভবনের বাকি অংশ

ভেঙ্গে ফেলা হলো ফ্লোরিডার ধসে পরা ভবনের বাকি অংশ

ছবি: এলএবাংলাটাইমস

উদ্ধারকাজ গতিশীল করতে ও আসন্ন উপকূলীয় ঝড়ের কারণে ভেঙ্গে ফেলা হলো ফ্লোরিডা রাজ্যের মায়ামি-ডেড কাউন্টির ধসে পরা ভবনের অক্ষত অংশটি।

রবিবার (৪ জুলাই) রাতের দিকে বিস্ফোরকের মাধ্যমে চ্যাম্পলেইন টাওয়ার সাউথের বাকি অংশ গুড়িয়ে দেওয়া হয়।

২৪ জুন ১২ তলা ভবনের পিছনের অংশ আকস্মিক ধসে পরে। এতে এখন পর্যন্ত তিন শিশুসহ ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১২১ জন।

মূলত উদ্ধারকাজ আরো সহজ করতে ভবনের বাকি অংশ গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলীয় ঝড়ের কারণে ভবন ধসের শঙ্কা থাকায় গুড়িয়ে দেয়া হলো ভবনটি।

ভবন গুড়িয়ে দেওয়ার কারণে উদ্ধারকাজ বেশ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। উদ্ধারকর্মীরা এখন আবারো উদ্ধার কার্যক্রম শুরু করতে যাচ্ছে৷

ভবন ধসের শুরুর দিকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও পরবর্তীতে আর কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

আগামী মঙ্গলবার (৬ জুলাই) ফ্লোরিডায় আঘাত হানতে যাচ্ছে উপকূলীয় ঝড় ইসলা। এর আগেই উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।

এর আগে রবিবার মেয়র চার্লস বুরকেট জানান, তীব্র বাতাসের কারণে ধসে পরা ভবনটিতে পুনরায় ধসের শঙ্কা রয়েছে ও উদ্ধারকর্মীদের হতাহত হওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে কর্তৃপক্ষ জানায়, ফ্লোরিডার মায়ামি-ডেড কাউন্টির যেই ভবনটি ধসে গেছে, সেই ভবনটি যে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, সে বিষয়ে অবগত ছিলেন বাসিন্দারা।

চলতি বছরের এপ্রিল মাসেই বাসিন্দাদের এক চিঠি দিয়ে জানানো হয়, ভবনটির অবকাঠামোগত ঝুঁকি বেড়েছে।

প্রেসিডেন্ট অব দ্য অ্যাপার্টমেন্ট ব্লক'স বিল্ডিং অ্যাসোসিয়েশন এই চিঠি বাসিন্দাদের কাছে পাঠায়।

চিঠিতে লেখা হয়, '২০১৮ সালে ভবনের যেই ক্ষতি শনাক্ত হয়, সেটি আরো বেড়েছে৷ দ্রুত পদক্ষেপ না নিলে ভবনের ক্ষতি আরো দ্রুত বাড়বে'।

এই ভবন ধসের ঘটনায় বিল্ডিং অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে 'ঝুঁকিপূর্ণ আচরণ এবং অবহেলার' মামলা দায়ের করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত