আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ফ্লোরিডার ভবন ধসে মৃত বেড়ে ৩২, নিখোঁজ ১১৩

ফ্লোরিডার ভবন ধসে মৃত বেড়ে ৩২, নিখোঁজ ১১৩

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডার মায়ামি-ডেড কাউন্টির ধসে পরা ভবনের ধংসস্তুপ থেকে আরো চারটি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১১৩ জন।

মায়ামি-ডেড অ্যাসিস্টেন্ট ফায়ার চিফ রেইডি জাদাল্লাহ মঙ্গলবার (৬ জুলাই) নিখোঁজদের স্বজন ও পরিবারের কাছে এই তথ্য জানান।

রেইডি জানান, আরো বেশ কয়েকটি মৃতদেহের অবস্থান শনাক্ত করা গেছে। তবে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। ভবনের ৫ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড ধংসস্তুপ এখন পর্যন্ত সরানো হয়েছে।

এর আগে, উদ্ধারকাজ গতিশীল করতে এবং আসন্ন উপকূলীয় ঝড়ের কারণে ঝুঁকি সৃষ্টি হওয়ায় ভবনের অক্ষত অংশটি গুড়িয়ে দেওয়া হয়।

রবিবার (৪ জুলাই) রাতের দিকে বিস্ফোরকের মাধ্যমে চ্যাম্পলেইন টাওয়ার সাউথের বাকি অংশ গুড়িয়ে দেওয়া হয়।

ভবন গুড়িয়ে দেওয়ার কারণে উদ্ধারকাজ বেশ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। উদ্ধারকর্মীরা এখন আবারো উদ্ধার কার্যক্রম শুরু করতে যাচ্ছে৷

ভবন ধসের শুরুর দিকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও পরবর্তীতে আর কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত