আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফ্লোরিডায় ধেয়ে আসছে ঝড়, সতর্কতা জারি

ফ্লোরিডায় ধেয়ে আসছে ঝড়, সতর্কতা জারি

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্ট্রম বা উপকূলীয় ঝড় ইলসা। মৌসুমের প্রথম এই হারিকেন ইলসা শক্তি হারিয়ে এখন উপকূলীয় ঝড়ে পরিণত হয়ে ফ্লোরিডায় আঘাত হানবে।

ইতোমধ্যে ফ্লোরিডায় ঝড় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বুধবার (৭ জুলাই) ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে ইলসা।

টাম্পা বে'র নর্থ গালফ কোস্টে ঘণ্টায় ২০০ মাইল বা ৩০০ কি:মি: বেগে ঝড়টি আঘাত হানবে। এর আগে কিউবায় ঘণ্টায় ১৭০ কি:মি: বেগে ইলসা হারিকেন রূপে তাণ্ডব চালায়।

তার আগে ডমিনিয়ান রিপাবলিক ও সেন্ট লুসিয়ায় আঘাত হানে ইলসা। হারিকেন ইলসার তাণ্ডবে অন্তত তিনজনের মৃত্যু হয়।

ফ্লোরিডার পর উপকূলীয় ঝড়টি যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও সাউথ ক্যারোলাইনাতে আঘাত হানবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদেরা।

ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বিবৃতিতে জানায়, 'উপকূলীয় ঝড় ইলসা নর্থ ফ্লোরিডার গালফ কোস্টে বুধবার সকালে আঘাত হানবে। এরপর সেটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার আঘাত হানবে'।

এনএইচসি আরো জানায়, স্থানীয় সময় দুপুর ২টায় ঝড়টি টাম্পার ৬০ মাইল পশ্চিম থেকে ঘণ্টায় ১১৫ কি:মি: বেগে দক্ষিণ দিকে যাচ্ছে। কিউবায় আঘাত হানার পর হারিকেনটি ম্যাক্সিকো গালফ কোস্টের উষ্ণ জলের সংস্পর্শে এসে শক্তি সঞ্চয় করলেও পরে ফ্লোরিডার দিকে আসার আগে শক্তি হারিয়ে উপকূলীয় ঝড়ে রূপান্তরিত হয়।

টাম্পা এয়ারপোর্ট বুধবার রাত ১০টা পর্যন্ত সকল বানিজ্যিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।

ফ্লোরিডার লেফটেন্যান্ট গভর্নর জেনেটে নুনেজ বলেন, বাসিন্দারা ঝড়ের কবলে পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরতে পারে৷ বাসিন্দাদের শুকনা খাবার ও পানি সঞ্চয় করে রাখার পাশাপাশি আশ্রয়কেন্দ্রে যাওয়ার উপদেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত