আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

        পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মিসিসিপির ছোট শহর

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

পাঠানো হয়েছে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের অর্থ! যা জানা প্রয়োজন

পাঠানো হয়েছে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের অর্থ! যা জানা প্রয়োজন

ছবি: এলএবাংলাটাইমস

বর্ধিত চাইল্ড ট্যাক্স ক্রেডিটের অর্থ ইতোমধ্যে ১০ মিলিয়ন পরিবারকে পাঠানো হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) এবং ট্রেজারি ডিপার্টমেন্ট।

আইআরএস জানায়, জুলাই এর ১৫ তারিখ থেকে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের মোট অর্থের অর্ধেক অগ্রীম প্রদান করা হয়েছে। পরবর্তীতে ২০২১ অর্থবছরের কর দাখিল করার পর বাকি অর্থ প্রদান করা হবে৷

চাইল্ড ট্যাক্স ক্রেডিট কোনো এডিশনাল পেমেন্ট নয়।  ২০২১ সালের ট্যাক্স দাখিলের পর যারা অর্থ পেতো, তার অর্ধেক অগ্রীম দেওয়া হচ্ছে।

কোন পরিবারগুলো চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন?

১) অবশ্যই ২০১৯ ও ২০২০ অর্থ বছরের কর দাখিল করতে হবে৷

২) ১৮ বছরের কম বয়েসীদের সঠিক এক সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে৷

৩) করোনায় অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে, ২০২০ সালের কর দাখিলের সময় এমন ডকুমেন্ট যোগ করতে হবে। যেমন- স্টিমুলাস চেক।

কারা কতো অর্থ পাচ্ছেন?

যেসব পরিবারে শিশু সন্তান রয়েছে, চতুর্থ নাগরিক প্রণোদনার আওতায় ৩০০ ডলার করে মাসিক চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেওয়া হচ্ছে তাদের।

এই প্যাকেজের আওতায়, ভাতা পাওয়ার মতো যোগ্য বলে বিবেচিত পরিবার ৬ বছরের কম বয়েসী শিশুদের জন্য মাসিক ৩০০ ডলার ও ৬ থেকে ১৭ বছর বয়েসীদের জন্য মাসিক ২৫০ ডলার করে পাবে।

কোন পরিবার কতো টাকা পাবেন, সেটি জানা সহজ করতে দ্য ইন্টার্নাল রেভিনিউ সার্ভিস দুইটি নতুন পোর্টাল খুলেছে।

https://www.irs.gov/credits-deductions/child-tax-credit-update-portal এই সাইট থেকে পরিবারগুলো দেখতে পারবে তারা ভাতা পাওয়ার জন্য বিবেচ্য হবে কী না।

https://www.irs.gov/credits-deductions/child-tax-credit-non-filer-sign-up-tool এই সাইট থেকে ট্যাক্স রিটার্ন দাখিল না করলে বেসিক তথ্য দিয়ে আবেদন করা যাবে।

প্রায় ৩৯ মিলিয়ন পরিবার মাসিক ৩০০ ডলার করে মোট ৩৬০০ ডলার ও মাসিক ২৫০ ডলার করে মোট ৩০০০ ডলার ভাতা পাচ্ছে।

এরপর আবার পরবর্তীতে আগস্টের ১৫ তারিখ আবার চাইল্ড ট্যাক্স ক্রেডিটের অর্থ প্রদান শুরু হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত