আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টিকা নিয়ে ফেসবুকে গুজবের ফলে মৃত্যু হচ্ছে অনেকের: বাইডেন

টিকা নিয়ে ফেসবুকে গুজবের ফলে মৃত্যু হচ্ছে অনেকের: বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা সম্পর্কে ভুয়া তথ্য পরিবেশনের ফলে অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনাভাইরাস ও এর টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের ফলে কী ক্ষতি হচ্ছে- এমন এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, 'ফেসবুকের মতো সামাজিক মাধ্যমের ফলে অনেকের মৃত্যু হচ্ছে'।

করোনা ও টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর চাপ সৃষ্টি করছে হোয়াইট হাউজ।

এর প্রেক্ষিতে ফেসবুক জানায়, গুজব বন্ধে ফেসবুক বেশ অগ্রগতি করেছে।

শুক্রবার (১৬ জুলাই) জো বাইডেন হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, 'তারা মানুষ হত্যা করছে ও যারা টিকা নেয়নি, করোনা তাদের জন্যই মহামারি'।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সম্প্রতি দেশ জুড়ে করোনার বর্ধিত সংক্রমণ যারা টিকার ডোজ গ্রহণ করেননি, তাদের মাধ্যমেই হচ্ছে।

এর আগে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, 'বিভ্রান্তিকর কিংবা ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে ফেসবুক তেমন একটা পদক্ষেপ গ্রহণ করেনি'

জেন সাকি বলেন, 'তারা অনেক পদক্ষেপই গ্রহণ করেছে তবে এটা স্পষ্ট যে তারা আরো অনেক কিছু করতে পারতো'।

ফেসবুকের মুখপাত্র কেভিন ম্যাকআলিস্টার বলেন, এই অভিযোগ সঠিক নয়। যেটি ফ্যাক্ট দ্বারা প্রমাণিত নয়, সেই অভিযোগও সঠিক নয়।

আলাদা এক বিবৃতিতে ফেসবুক জানায়, ইতোমধ্যে বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের জন্য আমরা বেশকিছু অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি এবং ১৮ মিলিয়ন ভুয়া তথ্য মুছে দিয়েছি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত