আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

কর্মহীন ভাতার ট্যাক্স রিটার্ন প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্র

কর্মহীন ভাতার ট্যাক্স রিটার্ন প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্র

ছবি: এলএবাংলাটাইমস

২০২০ সালে যারা আনএপ্লয়মেন্ট বেনিফিট গ্রহণ করে তার উপর কর প্রদান করেছেন, তাদের এই গ্রীষ্মে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) সেই ট্যাক্সের টাকা ফেরত দিবে।

এর কারণ, মার্চে পাশ হওয়া আমেরিকান রেসকিউ প্ল্যানের আওতায় আনএমপ্লয়মেন্ট বেনিফিট অথবা কর্মহীন ভাতাকে করহীন ঘোষণা করা হয়েছে। এর ফলে ১৩ মিলিয়ন বাসিন্দাকে তাদের পূর্বের করের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

২০২০ সালে মার্চের আগে কর্মহীন ভাতা হিসেবে যে একক ব্যক্তি ১০ হাজার ২০০ ডলার পেয়েছেন এবং যেসব বিবাহিত দম্পতি ২০ হাজার ৪০০ ডলার করে পেয়েছেন, তারা কর প্রদান করায় এই অর্থ ফেরত দেওয়া হচ্ছে।

আয় ও অন্যান্য বিষয়াদির উপর নির্ভর করে প্রায় ১ হাজার ২৬৫ ডলার করে গড়ে পাবেন একক ব্যক্তি। গত সপ্তাহে চার মিলিয়ন বাসিন্দাকে এই কর রিফাণ্ড করা হয়েছে। তবে যারা দম্পতি হিসেবে কর ফাইল দাখিল করেছেন ও যাদের পোষ্য আছে, তারা অর্থ পাননি এখনো।

কারা রিফাণ্ড পাবেন?

১) যারা বছরে ১ লাখ ৫০ হাজার ডলারের নিচে আয় করেছেন ও ২০২০ সালে মহামারি চলাকালীন সময়ে কর্মহীন ভাতা গ্রহণ করেছেন তারা এই ট্যাক্স ব্রেক পাবেন।

২) একক ব্যক্তি হিসেবে যারা ১০ হাজার ২০০ ডলার করে ভাতা পেয়েছেন, তার ভিত্তিতে কর রিফাণ্ড করা হবে। এছাড়া সামগ্রিক আয়, ট্যাক্স ব্র‍্যাকেট এবং কর্মহীন ভাতা থেকে কতো আয় এসেছে, সেটির উপরও নির্ভর করবে।

৩) রিফাণ্ড পেতে কোনো আবেদন করতে হবে না। আবার সবাই রিফাণ্ড পাবে তাও না। যারা ফেডারেল ও স্টেট কর বাকি আছে এবং পোষ্য রয়েছে, তাদের আগে প্রদান করা হবে।

৪)  ২০২০ সালের ট্যাক্স রিটার্নের সময় যেই ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল, সেখানে রিফাণ্ডের অর্থ সরাসরি চলে যাবে৷ ডিরেক্ট ডিপোজিট অ্যামাউন্টের সময় IRS TREAS 310 TAX REF থাকবে বা চেক প্রদান করা হবে।

৫) ত্রিশ দিনের মধ্যে রিফাণ্ডের কারেকশন ঠিক করে নোটিশ পাঠাবে আইআরএস।

৬) আগামী মে মাস থেকে শুরু করে টানা কয়েক সপ্তাহ রিফাণ্ডের কার্যক্রম চলবে। জটিল আবেদনের ক্ষেত্রে অর্থ পাঠাতে বেশি সময় লাগবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত