আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নন-মার্কিনীদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখছে যুক্তরাষ্ট্র

নন-মার্কিনীদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখছে যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

হোয়াইট হাউজের এক জেষ্ঠ্য কর্মকর্তা জানিয়েছেন, নন-মার্কিনীদের উপর করোনার জন্য আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা শীঘ্রই বাতিল করার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।

গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম শেষের আগে এয়ারলাইন্স ও ট্যুরিজম ইন্ডাস্ট্রি করোনার জন্য নন-মার্কিনীদের উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করতে চাপ প্রয়োগ করে আসছিল। এর প্রেক্ষিতেই হোয়াইট হাউজের কর্মকর্তা জানান, শীঘ্রই নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে না।

ওই কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে ভ্রমণ সতর্কতা জারি ও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগের ভ্রমণ নিষেধাজ্ঞাই বহাল থাকবে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা আবারো বেড়ে যাচ্ছে। বিশেষ করে যারা টিকা গ্রহণ করেনি, তাদের মধ্যে সংক্রমণের হার অনেক বেশি।

সোমবার (২৬ জুলাই) নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, 'দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট বিষয়ে যে রকম পরিস্থিতি দেখা দিয়েছে, সেটি মোকাবিলা করতে পূর্বের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখা হচ্ছে'।

'করোনার সংক্রমণ চারপাশে দ্রুত বাড়ছে। আগামী সপ্তাহে সংক্রমণ আর বাড়বে বিশেষ করে যারা টিকা নেয়নি, তাদের মধ্যে সংক্রমণ বাড়ার সম্ভাবনা খুবই বেশি'- বলেন ওই কর্মকর্তা। 

সর্বপ্রথম ২০২০ সালের জানুয়ারি মাসে চীনের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এরপর এই নিষেধাজ্ঞা যারা যুক্তরাজ্য, ইউরোপের সেনজেনভুক্ত ২৬টি দেশ, ব্রাজিল, আয়ারল্যান্ড, ইন্ডিয়া, ইরান ও সাউথ আফ্রিকা ভ্রমণ করেছেন, এমন নন-মার্কিনী বাসিন্দাদের উপর আরোপ করা হয়।

গত সপ্তাহে কানাডা সরকার জানায়, যেসব মার্কিনী টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তারা ৯ আগস্ট থেকে কানাডা ভ্রমণ করতে পারবেন।

তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রতিবেশি দেশ কানাডা ও ম্যাক্সিকোতে অন্তত আগস্টের ২১ তারিখ পর্যন্ত ভ্রমণ করা যাবে না৷

সম্প্রতি ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, যুক্তরাষ্ট্রের মোট সংক্রমণের ৮০ শতাংশ বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে হচ্ছে।

বৃহস্পতিবার সিডিসি প্রধান রোচেল ওয়ালেন্সকি বলেন, গত সপ্তাহের থেকে করোনার সংক্রমণ অন্তত ৫৩ শতাংশ বেড়ে গেছে। 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত