আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টেক্সাসে রাসায়নিকের প্রভাবে দুইজনের মৃত্যু, আহত চার

টেক্সাসে রাসায়নিকের প্রভাবে দুইজনের মৃত্যু, আহত চার

ছবি: এলএবাংলাটাইমস

টেক্সাসের লা পোর্তের সন্নিকটে লিওনডেলবেসেল প্লান্টে দুর্ঘটনাবশত অ্যাসিটিক অ্যাসিড ছড়িয়ে যেয়ে দুইজনের মৃত্যু হয়েছে৷ অ্যাসিডের প্রভাবে আহত হয় আরো চারজন।

মঙ্গলবার (২৭ জুলাই) এই দুর্ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।

লা পোর্তে অফিস অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সূত্র জানায়, অ্যাসিটিক অ্যাসিড লিক আইসোলেটেড ও এয়ার মনিটরিং ফ্যাসিলিটিতে হয়েছে। এই ঘটনার জন্য কোনো আশ্রয়কেন্দ্র নেই বা পদক্ষেপ নেয়ার মতো কোনো সুযোগ নেই। ইমার্জেন্সি কর্মকর্তারা এই হতাহতের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।

হ্যারিস কাউন্টি ফায়ার মার্শাল'স অফিসের মুখপাত্র র‍্যাচেল কে নিউটযলার বলেন, 'বর্তমানে আমরা ২টি মৃত্যুর সংবাদ নিশ্চিত করছি'।

লা পোর্তের পাবলিক ইনফরমেশন অফিসার লি উডওয়ার্ড বলেন, 'অন্তত চারজন বাসিন্দা অ্যাসিড এর প্রভাবে আহত হয়েছেন'।

বিবৃতিতে জানানো হয়, 'অ্যাসিটিক অ্যাসিড লিক হয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে'।

লিওনডেলবেসেল এক বিবৃতিতে জানায়, আমাদের সাইটের রেসপন্স টিম দ্রুত লিক শনাক্ত করে এবং সেটি বন্ধ করে। বর্তমানে সিটি অব লা পোর্তে এবং চ্যানেল ইন্ডাস্ট্রিজ মিউচ্যুয়াল এইড এর সদস্যরা এই দুর্ঘটনাস্থলে রয়েছেন।

বিবৃতিতে জানানো হয়, 'বর্তমানে বাতাসে ক্ষতিকর কিছু আর মিশে নেই। সকল শঙ্কামুক্ত'৷

লিওনডেলবেসেল মূলত প্লাস্টিক, কেমিকেল ও রিফেইনিং কার্যক্রম পরিচালনা করে থাকে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত