আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইউএস পাসপোর্ট প্রক্রিয়ায় লাগছে দীর্ঘ সময়: সঠিক সময়ে কীভাবে পাবেন?

ইউএস পাসপোর্ট প্রক্রিয়ায় লাগছে দীর্ঘ সময়: সঠিক সময়ে কীভাবে পাবেন?

ছবি: এলএবাংলাটাইমস

আপনার যদি ইদানীং দেশের বাইরে ভ্রমণ করার পরিকল্পনা থাকে আর তার জন্য ইউএস পাসপোর্ট নবায়ন করার প্রয়োজন হয়, তবে যতো দ্রুত সম্ভব কাজে নেমে পরাই ভালো।

ফ্রমার্স ডটকমের এডিটরিয়ার ডিরেক্টর পাওলিন ফ্রোমার জানান, ইতোমধ্যে অনেক মার্কিনীই করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার পর ভ্রমণের জন্য অগ্রিম পাসপোর্ট নবায়নের আবেদন জমা দিয়ে রেখেছেন। ফলে পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এজন্য ভ্রমণকারীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ বিরক্তিকর সময়।

পাসপোর্ট পেতে আপনার কতো সময় লাগতে পারে আর নির্ধারিত সময়ে পাসপোর্ট হাতে পেতে করণীয় কী? জেনে নিন!

সময় লাগবে ছয় সপ্তাহের বেশি: স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, পাসপোর্ট নবায়ন করতে সাধারণ সময় থেকে ছয় সপ্তাহের বেশি সময় লাগবে।

বর্তমানে পাসপোর্ট পেতে ১২ সপ্তাহের মতো অপেক্ষা করতে হয়। তবে এবার থেকে ১৮ সপ্তাহ সময় লেগে যাবে এবং ৬০ ডলার বেশি খরচ হবে।

মূলত করোনা মহামারির কারণেই এই বর্ধিত সময় লাগবে বলে জানায় স্টেট ডিপার্টমেন্ট।

সঠিক সময়ে পাসপোর্ট পেতে করণীয় কী?

১) আপনি যখন ভ্রমণের পরিকল্পনা করেছেন, তার ১৮ সপ্তাহ আগেই পাসপোর্ট নবায়নের জন্য আবেদন দাখিল করুন৷ ১৬ বছর এবং কম বয়েসীদের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ থাকে ৫ বছর। এই বিষয়টিও ভ্রমণের আগে খেয়াল রাখতে হবে।

২) স্বশরীরের আবেদন জমা দেওয়ার চেষ্টা করুন। এর জন্য নিকটস্থ পাসপোর্ট অফিসে ফোন করুন এবং তারা ইন-পার্সন আবেদন গ্রহণ করছে কী না, তা জানার চেষ্টা করুন।

৩) সঠিক সময়ে পাসপোর্ট পেতে বাড়তি শিপিং খরচ যোগ করতে পারেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত