আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

আলাস্কায় ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, সুনামির সম্ভাবনা

আলাস্কায় ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, সুনামির সম্ভাবনা

ছবি: এলএবাংলাটাইমস

পেনিনসুলায় বৃহৎ ভূমিকম্পের কারণে আলাস্কার বেশকিছু অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দ্য ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিসি) জানায়, ভূকম্পনটি ৮ দশমিক ২ মাত্রার ছিল এবং পেরিভিলের পূর্ব এবং দক্ষিণ পূর্বের ৫৬ মাইল পর্যন্ত ছড়িয়ে পরে।

বুধবার (২৮ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে আলাস্কায় এই ভূমিকম্পটি হয়। ইউএসজিসি জানায়, কম্পনটি সমুদ্রপৃষ্ঠের ২৯ মাইল গভীরে উৎপন্ন হয়েছে৷

ভূমিকম্পের প্রভাবে দ্য ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার সাউথ আলাস্কা এবং আলাস্কা পেনিনসুলা পর্যন্ত সুনামি সতর্কতা জারি করেছে।

হিনচিনব্রুক এন্ট্রেন্স, সিওয়ার্ডের ৯০ মাইল পূর্ব, ইউনিম্যাক পাস, উনালাস্কার ৮০ মাইল দক্ষিণপূর্ব, সামালাগা পাস ও নিকোলস্কির ৩০ মাইল পূর্বদক্ষিণ পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে।

হাওয়াই দ্বীপের জন্যও প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে সেটি বাতিল করে দেওয়া হয়।

ইউএও জিওলজিক্যাল সার্ভে আরো জানায়, ৬ দশমিক ২ মাত্রা ও ৫ দশমিক ৬ মাত্রার দুই ভূমিকম্প ওই এলাকায় অনুভূত হয়েছে। প্রথমটির আধা ঘণ্টা পর দ্বিতীয়টি অনুভূত হয়।

সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, ভূমিকম্প থেকে সুনামি উৎপত্তি হলে সেটি উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।

জানা গেছে, ওই এলাকার সবাই ৮ দশমিক ২ মাত্রার কম্পনটি বেশ জোরেশোরে অনুভব করেছে। এতে অল্প কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত