আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফ্লোরিডায় বাড়ছে করোনা সংক্রমণ, দৈনিক আক্রান্তের রেকর্ড

ফ্লোরিডায় বাড়ছে করোনা সংক্রমণ, দৈনিক আক্রান্তের রেকর্ড

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডায় একদিনে রেকর্ড ২১ হাজার ৬৮৩ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটিই দৈনিক সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

ফেডারেল হেলথ কর্তৃপক্ষ শনিবার (৩১ জুলাই) এই বিষয়টি নিশ্চিত করে জানান, করোনার প্রকোপের কারণে আবারো থিম পার্কগুলোতে আগতদের মাস্ক ব্যবহারের নিয়ম জারি করা হয়েছে।

ফ্লোরিডা নতুন করে করোনার হটস্পট হিসেবে দেখা দিয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে দেশের মোট সংক্রমণের পাঁচ ভাগের এক ভাগ ফ্লোরিডায় হচ্ছে।

ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডেসান্টিস মাস্ক ব্যবহার এবং টিকা গ্রহণ বাধ্যতামূলক করেনি। একই সাথে করোনা প্রতিরোধের জন্য স্থানীয় সরকার দ্বারা নেওয়া বিধিনিষেধের ক্ষমতাও খর্ব করেছে৷ শুধু তাই নয়, আগামী মাসে স্কুল খোলার পর মাস্ক ব্যবহারের যেই বাধ্যবাধকতা জারি করে স্কুল ডিস্ট্রিক্ট, সেটিও রদ করে দেওয়া হয়।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানায়, শুক্রবার সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্তের রেকর্ড রাখা হয়েছে এবং শনিবার সেটি প্রকাশ করা হয়েছে। একদিন আগেও ফ্লোরিডায় আক্রান্তের দৈনিক সংখ্যা ছিল ১৭ হাজার ৯৩ জন। এর আগে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয় জানুয়ারির ৭ তারিখ ১৯ হাজার ৩৩৪ জন।

এছাড়া চলতি সপ্তাহে ফ্লোরিডায় করোনাতে মারা গেছেন আরো ৪০৯ জন। মহামারির শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ হাজার জনে। এর আগে গত বছরের মধ্য আগস্টে ৭ দিনে সর্বোচ্চ ১ হাজার ২৬৬ জন বাসিন্দা মারা যায়।

গভর্নর ডিসান্টিস বলেন, 'করোনার সাম্প্রতিক বর্ধিত সংক্রমণ মৌসুম পরিবর্তনের ফলে হচ্ছে। তীব্র গরম এর ফলে অধিকাংশ বাসিন্দাই ঘরে অবস্থান করছে এবং এয়ার কন্ডিশন থেকে ভাইরাস ছড়াচ্ছে'।

ফ্লোরিডায় এখন পর্যন্ত ১২ থেকে এর বেশি বছর বয়েসী ৬০ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন।

দ্য ফ্লোরিডা হসপিটাল অ্যাসোসিয়েশন শুক্রবার জানায়, রাজ্যজুড়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা প্রায় গত বছরের সমান। ইতোমধ্যে রাজ্যের অন্যতম বৃহৎ হেলথ কেয়ার সিস্টেম অ্যাডভেন্টহেলথ'স সেন্ট্রাল ফ্লোরিডা ডিভিশন জানায়, করোনা রোগীর জন্য রিসোর্স খালি রাখতে এখন আর ননইমার্জেন্সি সার্জারি করা হবে না।

এছাড়া ইউনিভার্সাল অরল্যান্ডো রিসোর্ট ও সিওয়ার্ল্ড শনিবার আগত দর্শনার্থীদের জন্য ইনডোর প্লেসে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। ইউনিভার্সাল এর কর্মীদেরও মাস্ক ব্যবহার করতে নির্দেশ দেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত