আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

২০৩০ সালের মধ্যে বিক্রিত ৫০ শতাংশ গাড়ি বিদ্যুৎচালিত চান বাইডেন

২০৩০ সালের মধ্যে বিক্রিত ৫০ শতাংশ গাড়ি বিদ্যুৎচালিত চান বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

জলবায়ু পরিবর্তনের বিষয়টি বেশ গুরুত্ব সহকারে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ২০৩০ সালের মধ্যে দেশে বিক্রিত গাড়ির অর্ধেক যেনো বিদ্যুতিচালিত ও পরিবেশবান্ধব (জিরো ইমিশন) হয়, এমন নির্দেশনা দেন তিনি।

হোয়াইট হাউজের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃহস্পতিবার (৫ আগস্ট) এই তথ্য প্রকাশ করেন।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের মোট দূষণের ২৯ শতাংশ যানবাহনের কারণে হয়েছে। যুক্তরাষ্ট্রের তুলনায় চীনে ও ইউরোপে জিরো ইমিশন গাড়ির ব্যবহার বেশি।

যুক্তরাষ্ট্রের তিনটি বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এই লক্ষ্যমাত্রায় সন্তুষ্টি অর্জন করেছে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আইনি নির্দেশনা জারি হয়নি।

ইন্ডাস্ট্রিয়াল যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবীর তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস বেড়ে গেছে। বৃহৎ ভোক্তা দেশগুলো কার্বন নিঃসরণ না কমালে এই অবস্থার আরো অবনতি হবে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত অনেক আইনই শিথিল করে দেওয়া হয়। জো বাইডেন ক্ষমতায় বসে বিশ্বের কাছে জলবায়ু বিষয়ে যুক্তরাষ্ট্রের হারানো ইমেজ উদ্ধার করতে কাজ করছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত