আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্ত হচ্ছে গড়ে ১ লাখ বাসিন্দা

যুক্তরাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্ত হচ্ছে গড়ে ১ লাখ বাসিন্দা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রজুড়ে করোনার সংক্রমণ আবারো বাড়ছে। গড়ে প্রতিদিন এক লাখ বাসিন্দা করোনায় আক্রান্ত হচ্ছে দেশজুড়ে৷ মূলত ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবেই সংক্রমণ দ্রুত বাড়ছে।

গত জুন মাসেও যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্তের গড় ছিল ১১ হাজার। বর্তমানে গড় দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ১৪৩ জনে।

গত বছরের নভেম্বর মাসে গড়ে এক লাখ মানুষের করোনা আক্রান্ত হতে সময় লেগেছে নয় মাস। আর জানুয়ারি মাসে আক্রান্তের গড় ২ লাখ ৫০ হাজারে এসে পৌঁছে।

আর জুন মাস থেকে এবার সংক্রমণের গড় এক লাখে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ছয় সপ্তাহ। এর মধ্যে ৭০ শতাংশ বাসিন্দাকে ইতোমধ্যে টিকা দেওয়া হয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, করোনায় গত সাতদিনের মৃতের গড়ও বেড়ে গেছে৷ শুক্রবারে দেশজুড়ে মৃতের গড় প্রায় ৫০০ জনে পৌঁছে। ২৭০ থেকে শুক্রবার ৫০০ জনে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ২ সপ্তাহ৷

মূলত যারা টিকা গ্রহণ করেনি, তাদের মধ্যে করোনা সংক্রমণ বেশি হচ্ছে। বিশেষ করে দক্ষিনাঞ্চলের হাসপাতালগুলো করোনা রোগীতে উপচে যাচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, যদি মার্কিনীরা টিকা গ্রহণ না করে তবে পরিস্থিতির আরো অবনতি ঘটবে।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) ডিরেক্টর রোচেল ওয়ালেন্সকি বলেন, 'আমাদের মডেল অনুসারে দেখা গেছে বাসিন্দারা যদি টিকা গ্রহণ না করে তবে অবশ্যই এই বছরের জানুয়ারির মতো অবস্থা হবে'।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও আকাশ ছুঁয়েছে। কিছু কিছু ক্ষেত্রে রোগীদের হাসপাতালের অদূরে বিছানায় থাকতে হচ্ছে।

হোস্টনের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, করোনার সাম্প্রতিক ঢেউ এ স্থানীয় স্বাস্থ্যসেবা প্রায় ভেঙ্গে পরেছে৷ এর মধ্যে বেশ কয়েকজনকে রাজ্যের বাইরে অন্যত্র ভর্তি করা হয়েছে। দুই-একজনকে জরুরি ভিত্তিতে নর্থ ডাকোটায় ভর্তি করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত