আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ভ্রমণের জন্য উচ্চ ঝুঁকির তালিকায় আরো সাত দেশ

ভ্রমণের জন্য উচ্চ ঝুঁকির তালিকায় আরো সাত দেশ

ছবি: এলএবাংলাটাইমস

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সোমবার (৯ আগস্ট) আরো সাতটি স্থানে ভ্রমণ করোনা সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে সাব্যস্ত করেছে।

সিডিসির নির্দেশমালা অনুসারে, এসব স্থানকে 'লেভেল ৪: উচ্চ কোভিড-১৯' সতর্কতা হিসেবে দেখা হচ্ছে৷ এই স্থানগুলোতে ভ্রমণ এড়িয়ে যাওয়াই উত্তম। তবে কেউ যদি একান্তই ভ্রমণ করতে চান, তবে ভ্রমণকারীদের অবশ্যই টিকার পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে।

আগস্টের ৯ তারিখ যে সাতটি স্থান ভ্রমণের জন্য উচ্চ ঝুঁকির তালিকায় যুক্ত করা হয়েছে, সেগুলো হলো-

১) আরুবা
২) ইসওয়াতিনি
৩) ফ্রান্স
৪) ফ্রেঞ্চ পলিনেসিয়া
৫) আইসল্যান্ড
৬) ইসরায়েল
৭) থাইল্যান্ড

সিডিসির ভ্রমণ নির্দেশমালায় টিকার পূর্ণ ডোজ গ্রহণ সম্পন্ন না হলে সকল প্রকার আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, 'যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেন, তাদের মধ্যে এবং তাদের মাধ্যমে করোনা ছড়ানোর সম্ভাবনা কম। যাই হোক, আন্তর্জাতিক ভ্রমণ এ ক্ষেত্রে আরো ঝুঁকি যুক্ত করে। টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী ব্যক্তিরাও নতুন ভ্যারিয়েন্ট ছড়াতে ভূমিকা রাখতে পারে'।

সিডিসির প্যারামিটার অনুসারে, গত ২৮ দিনে যেসব দেশে এক লাখ বাসিন্দার মধ্যে কমপক্ষে ৫০০ জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছে, সেসব স্থানকে উচ্চ ঝুঁকির দেশ হিসেবে আখ্যায়িত করা হয়।

সিডিসির এই তালিকায় লেভেল ১ থেকে লেভেল ৪ পর্যন্ত দেশ রয়েছে। গত সপ্তাহে সংস্থাটি গ্রিস, আয়ারল্যান্ড এবং ইউএস ভার্জিন আইসল্যান্ডসহ আরো ১৬টি স্থানকে উচ্চ ঝুঁকির দেশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত