আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ক্লাসরুমে মাস্ক ব্যবহার করলে বেতন দেওয়া হবে না সংশ্লিষ্টদের!

ক্লাসরুমে মাস্ক ব্যবহার করলে বেতন দেওয়া হবে না সংশ্লিষ্টদের!

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস বলেছেন, যেসব স্কুলে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা জারি থাকবে, সেই স্কুলের নীতিনির্ধারকদের বেতন দেওয়া হবে না।

ফ্লোরিডার গভর্নর বলেন, 'রাজ্য চাইলে ওইসব স্কুলের বোর্ড অব মেম্বার অথবা ডিস্ট্রিক্ট সুপারইন্টেনডেন্টদের বেতন বন্ধ করে দিতে পারে'।

রন ডেসান্টিস বরাবরই করোনা বিধিনিষেধের বিপক্ষে কথা বলে এসেছেন। এর আগে স্কুলে মাস্কের প্রয়োজন নেই মর্মে একটি নির্বাহী আদেশ দেন তিনি। তবে অনেক ডিস্ট্রিক্ট এই আদেশের বিপক্ষে দাঁড়িয়ে জানায়, তাদের মাস্ক ব্যবহারের প্রয়োজন আছে।

যুক্তরাষ্ট্রে নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রাক্কালে এই ঘোষণা এসেছে। এদিকে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে তরুণদের মধ্যে সংক্রমণও বাড়ছে। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের ফলে শিশুদের মারাত্মক অসুস্থ হওয়ার প্রমাণ নেই।

বেশ কিছু রাজ্যের পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে শিশুদের ভর্তি অনেক বেড়ে গেছে। এর মধ্যে অনেক শিশুর রোগ যেমন অ্যাজমা, ডায়াবেটিস ইত্যাদি ছিল।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মাত্র ১ শতাংশ শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং দশমিক শূন্য এক শতাংশ শিশুর মৃত্যু হয়েছে। 

যুক্তরাষ্ট্রজুড়েই রাজ্যের গভর্নর ও স্থানীয় স্কুল ডিস্ট্রিক্ট শিক্ষার্থীদের মাস্ক ব্যবহার নির্দেশনা নিয়ে বিবাদমান অবস্থানে রয়েছে।

সোমবার (৯ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর বলেন, 'শিশুদের যদি ক্লাসরুমে মাস্ক ব্যবহারের নির্দেশনা জারি রাখা হয়, তবে দ্য স্টেট বোর্ড অব এডুকেশন ডিস্ট্রিক্ট সুপারইন্টেনডেন্ট অথবা স্কুল বোর্ড মেম্বারদের বেতন কেটে রেখে দিতে পারে। শিক্ষক কিংবা অন্যান্য কর্মীদের বেতন কাটা হবে না'।

এর আগে জুলাই মাসে ঘোষিত এক আদেশে ডিসান্টিস বলেন, জোরপূর্বক মাস্ক ব্যবহার শিশুদের এবং তাদের পিতামাতার উপর জুলুম।

একই দিনে ফ্লোরিডার সরকার নিয়ন্ত্রিত স্কুল ডিস্ট্রিক্ট জানায়, শিক্ষাবর্ষের শুরু থেকেই শিক্ষার্থীদের মাস্ক ব্যবহার করতে হবে।

জনস্বাস্থ্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ বলেন, সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা পেতে মাস্ক ব্যবহার জরুরি বিশেষ করে ১২ বছরের কম বয়েসীদের জন্য যারা এখনো টিকার জন্য উপযুক্ত হয়নি।

দ্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, দুই বছরের বেশি বয়েসী শিক্ষার্থী ও কর্মীদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, এমনকি টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের জন্যও এই নিয়ম প্রযোজ্য। একই সাথে ক্লাসরুমে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷

ফেডারেল হেলথ কর্তৃপক্ষের সূত্র অনুসারে, ফ্লোরিডার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ১৩ হাজার ৬০০ জন বাসিন্দা ভর্তি আছেন৷ করোনার কারণে শিশু ভর্তি আছে অন্তত ১০০ টি।

গভর্নর ডিসান্টিস বলেন, 'করোনার সাম্প্রতিক বর্ধিত সংক্রমণ মৌসুম পরিবর্তনের ফলে হচ্ছে। তীব্র গরম এর ফলে অধিকাংশ বাসিন্দাই ঘরে অবস্থান করছে এবং এয়ার কন্ডিশন থেকে ভাইরাস ছড়াচ্ছে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত