আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্কিনীদের জন্য ফুড স্টাম্পের বরাদ্দ ও ব্যাপ্তি বাড়লো

মার্কিনীদের জন্য ফুড স্টাম্পের বরাদ্দ ও ব্যাপ্তি বাড়লো

ছবি: এলএবাংলাটাইমস

বাইডেন প্রশাসন সরকারি অর্থায়নের ফুড স্টাম্পের ব্যপ্তি আরো বাড়িয়েছে৷ এখন থেকে প্রত্যেক মাসে ৮ জন মার্কিনীর ১ জন ফুড স্টাম্প সুবিধা পাবেন।

দ্য ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) সোমবার (১৬ আগস্ট) জানায়, ফুড স্টাম্প কেনার বরাদ্দ আগের থেকে ২৫ শতাংশ বাড়ানো হয়েছে।

আগামী অক্টোবর মাস থেকে ৪২ মিলিয়ন বাসিন্দা এই বর্ধিত বাজেটের সুবিধা পাবে। ফুড স্টাম্প অথবা স্নেপ বেনিফিটের আওতায় প্রতি বাসিন্দার জন্য বেড়েছে ৩৬ ডলার।

যেসব মার্কিনী এই প্রোগ্রামের আওতায় অন্তর্ভুক্ত, তারা করোনা পূর্ববর্তী ভাতা ১২১ ডলার থেকে বেড়ে এখন পাবেন ১৫৭ ডলার।

২০১৮ সালে ইউএসডিএ ১৯৬২ সালে তৈরি একটি ডায়েট পরিকল্পনা পর্যালোচনা করে দেখেন এবং কী পরিমাণ বাজেট দরকার সেটি খতিয়ে দেখেন। এরই প্রেক্ষিতে এই অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত ইতিহাসে সবচেয়ে বেশি বরাদ্দ বাড়ানো হয়েছে এবার৷

ইউএসডিএ জানায়, এবারের লক্ষ্যমাত্রা হচ্ছে ক্যালোরি সম্বৃদ্ধ খাবার বাড়ানো ও কর্মক্ষম জীবনযাপন নিশ্চিত করা৷

বিশেষজ্ঞরা বলছেন, এই বর্ধিত বাজেট দিয়ে মার্কিনীরা স্বাস্থ্যসম্মত খাবার কিনতে পারবে না। এর পরিবর্তে তারা 'সল্টি' বা 'সুগারি' খাবার বেছে নিচ্ছে। গবেষণায় দেখা গেছে, মোট অর্থের ১০ শতাংশ খরচ হয় উচ্চ চিনি যুক্ত পানীয় কিনতে, দুধ কিনতে এর থেকে তিনগুণ কম অর্থ খরচ করা হয়।

ইউএসডিএ জানায়, এবারের বাজেটে মার্কিনীদের আরো মাছ, লাল ও কমলা শাকসবজি ক্রয় করতে উৎসাহিত করা হচ্ছে৷

যারা এই ফুড স্টাম্প প্রোগ্রামের আওতায় অন্তর্ভুক্ত হবেন, তাদের একটি নির্দিষ্ট আয় থাকতে হবে। যেমন চারজন বাসিন্দার একটি পরিবারের জন্য মাসিক আয় ২ হাজার ১৮৪ ডলারের বেশি হতে পারবে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত